News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রের থাণে-তে প্রহৃত বিজেপি কর্মী, আটক ৩ জন এমএনএস কর্মী
Image

মহারাষ্ট্রের থাণে-তে প্রহৃত বিজেপি কর্মী, আটক ৩ জন এমএনএস কর্মী

থাণে (মহারাষ্ট্র), ৯ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের থাণে জেলায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র কর্মীকে মারধরের ঘটনায় মহারাষ্ট্র নবনির্ণাণ সেনা (এমএনএস)-র ৩ জন সক্রিয় কর্মীকে আটক করল পুলিশ| হোয়াটসঅ্যাপে একটি পোস্ট ছড়িয়ে দেওয়াকে ঘিরে গণ্ডগোলের সূত্রপাত| আক্রান্ত বিজেপি কর্মী প্রদীপ রাণে জানিয়েছে, গত রবিবার হোয়াটসঅ্যাপ মারফত তাঁর কাছে একটি পোস্ট আসে| ওই পোস্টটিতে এমএনএস প্রধান রাজ ঠাকরে এবং এমএনএস কর্মীদের ছবি ছিল| সম্ভবত আপত্তিজনক কিছু ছিল ওই পোস্টটিতে, এমনই মনে করা হচ্ছে| এরপরই হোয়াটসঅ্যাপ মারফত ওই পোস্টটি আরও কয়েকজনের কাছে ছড়িয়ে দেন বিজেপি কর্মী প্রদীপ রাণে| কোনওভাবে পোস্টটি পেঁৗছে যায় এমএনএস কর্মীদের কাছেও| এরপরই এমএনএস কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন|

রাবোদি থানার সিনিয়র ইন্সপেক্টর আর এম সোমবংশী জানিয়েছেন, ক্ষোভের কারণেই বিজেপি কর্মীকে মারধর করে এমএনএস কর্মীরা| এই ঘটনায় ৩ জন এমএনএস কর্মীকে আটক করেছে পুলিশ| পুলিশ সূত্রের খবর, ক্ষমা চাওয়া সত্ত্বেও বিজেপি কর্মীকে মারধর করা হয়| এখানেই শেষ নয়, বিজেপি কর্মীকে মারধর করার সময় ভিডিও রেকর্ডিং করে রাখে অভিযুক্ত এমএনএস কর্মীরা এবং ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়| দেখানো হয় স্থানীয় টেলিভিশন চ্যানেলেও| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৫২, ৩২৩, ৫০৪ এবং ৫০০ নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top