News Flash

  • Home
  • Uncategorized
  • ২৩ মে’র পরই মায়াবতীর থেকে মুখ ফেরাবেন অখিলেশ : কেশব প্রসাদ মৌর্য্য
Image

২৩ মে’র পরই মায়াবতীর থেকে মুখ ফেরাবেন অখিলেশ : কেশব প্রসাদ মৌর্য্য

লখনউ, ৮ এপ্রিল (হি.স.): আসন্ন লোকসভা নির্বাচনে এবার জোট বেঁধেই লড়বে সমাজবাদী পার্টি (সপা) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)| উত্তর প্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৩৮টি আসনে লড়বে বহুজন সমাজ পার্টি এবং ৩৭টি আসনে লড়বে সমাজবাদী পার্টি| সপা ও বিএসপি-র মূল লক্ষ্য হল- বিজেপিকে ক্ষমতাচু্যত করা| কিন্তু অতীতের ইতিহাস টেনে এনে বিজেপির মতামত,২৩ মে’র পরই মায়াবতীর থেকে মুখ ফেরাবেন অখিলেশ যাদব| সোমবার উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য বলেছেন, ‘দলিতদের কখনই মর্যাদা দেয়নি সমাজবাদী পার্টি| ১৯৯৫ সালে, মুলায়ম সিং যাদবের নির্দেশে সপা নেতাদের দ্বারা রাজ্য অতিথি নিবাসে যখন আক্রান্ত হয়েছিলেন মায়াবাতী, তখন বিজেপিই তাঁকে রক্ষা করেছিল| এবার তাঁর (মুলায়ম সিং যাদব) ছেলেও আগামী ২৩ মে’র পর মায়াবাতীর থেকে মুখ ফেরাবে এবং বিজেপি তাঁকে সমর্থন করবে|’

উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য্য আরও বলেছেন, ‘মায়াবতী যখনই সমস্যায় পড়েছেন, তখনই বিজেপি তাঁকে সমর্থণ করেছে এবং ভবিষ্যতেও মায়াবতীকে সমর্থণ করবে বিজেপি|’ সমাজবাদী পার্টি নয়, দলিতদের স্বপক্ষে বিজেপিই, এমনই মত মৌর্য্যর| উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কুম্ভতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন সাফাই কর্মীর পা ধুঁয়ে দিয়েছিলেন| আমাদের দলীয় নেতারা সর্বদাই দলিতদের পাশে রয়েছে|’ প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচন| গোটা দেশে এবার সাত দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে| ফলাফল ঘোষণা হবে ২৩ মে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top