News Flash

  • Home
  • Uncategorized
  • সিওয়ানে প্রাক্তন জেডি (ইউ) নেতার অপহৃত ছেলের দেহ উদ্ধার, গ্রেফতার ৪ জন অভিযুক্ত
Image

সিওয়ানে প্রাক্তন জেডি (ইউ) নেতার অপহৃত ছেলের দেহ উদ্ধার, গ্রেফতার ৪ জন অভিযুক্ত

সিওয়ান (বিহার), ৪ এপ্রিল (হি.স.): অপহরণের বেশ কয়েক ঘন্টা পর বিহারের সিওয়ান জেলায় রহস্যজনকভাবে উদ্ধার হল প্রাক্তন জনতা দল ইউনাইটেড (জেডিইউ)-এর নেতা প্রয়াত সুরেন্দ্র প্যাটেলের ছেলের দেহ| বৃহস্পতিবার সকালে সিওয়ান জেলার মুফস্সিল থানা এলাকায় রহস্যজনকভাবে উদ্ধার হয় সুরেন্দ্র প্যাটেলের ছেলে রাহুল কুমারের মৃতদেহ| বুধবার সন্ধ্যায় সিওয়ান জেলার মহাদেব ওপি থানার অন্তর্গত চকরী মোড় থেকে রাহুলকে অপহরণ করা হয়| এরপর বৃহস্পতিবার সকালে রাহুলের মৃতদেহ উদ্ধার হয়| এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ| সিওয়ান-এর এএসপি কে কে মিশ্র জানিয়েছেন, প্রাক্তন জেডি (ইউ) নেতার ছেলের দেহ উদ্ধার হওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে| ঘটনার তদন্ত শুরু হয়েছে|

সিওয়ান-এর কেন্দ্রীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র রাহুল কুমারকে বুধবার সন্ধ্যায় অপহরণ করা হয়| গ্রাম থেকে শহরে বেড়াতে আসা রাহুলের জেঠু নাগেন্দ্র প্যাটেল যখন জানতে পারেন, রাহুল বাড়িতে নেই তখন থেকেই খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা| এরইমাঝে রাত ৮.১০ মিনিট নাগাদ অপহরণকারীরা রাহুলের তুতো ভাই রাজীব রঞ্জনের মোবাইলে ফোন করে ৫০ লক্ষ টাকা দাবি করে| এরপরই পুলিশে খবর দেন রাহুলের পরিবারের সদস্যরা| অপহৃত রাহুলকে কিভাবে খুঁজে বের করা সম্ভব, তা পর্যালোচনা করতে অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন পুলিশ ইন্সপেক্টর নবীন চন্দ্র ঝা| প্রাথমিক তদন্তের পর ভিক্কি কুমার নামে প্রতিবেশী এক যুবককে সন্দেহের তালিকায় রাখে পুলিশ| পরে ভিক্কিকে গ্রেফতারও করা হয়, এরপর বৃহস্পতিবার সকালে রাহুলের মৃতদেহ উদ্ধার করে পুলিশ| পরিবারের সদস্যদের খবর দেওয়া হয় সকাল ৫.০০ নাগাদ| অপহরণের পর কি কারণে হত্যা করা হল প্রাক্তন জেডি (ইউ) নেতার ছেলেকে, তা তদন্ত করে দেখছে পুলিশ|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top