News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে অবিলম্বে বিধানসভা নির্বাচনের জন্য কমিশনের কাছে অনুরোধ করা হয়েছে : রাম মাধব
Image

জম্মু ও কাশ্মীরে অবিলম্বে বিধানসভা নির্বাচনের জন্য কমিশনের কাছে অনুরোধ করা হয়েছে : রাম মাধব

শ্রীনগর, ২৭ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরে অবিলম্বে যাতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, সে জন্য নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করা হয়েছে। বুধবার শ্রীনগরে এসে এমনই আশ্বাস দিলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। এদিন তিনি বলেন, জম্মু ও কাশ্মীরে যত শীঘ্র সম্ভব বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে। ঘোষণার পর দুই প্রধান আঞ্চলিক দলকে কোণঠাসাও করেছেন রাম মাধব। 

আসন্ন লোকসভা নির্বাচনে ইতিমধ্যেই প্রার্থী দিয়েছে ন্যাশনাল কনফারেন্স পার্টি (এনসিপি) এবং জম্মু ও কাশ্মীর পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। শ্রীনগরে এদিন এই দুটি দলকেই কোণঠাসা করে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, “যারা পৌরসভা নির্বাচনের সময় জনগণকে ভোট বয়কট করতে বলেছিল তাঁরা এখন লোকসভা নির্বাচনে আগ্রহ পাচ্ছেন কোথা থেকে? তাঁরা এই রাজ্যের মানুষকে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করেছেন। কিন্তু, নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে তাঁরা লোকসভা নির্বাচনে প্রার্থী দিয়েছেন। ওরা এতটাই স্বার্থপর। আমরা চাই ভারত বিরোধী মন্তব্যের জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এনসিপি নেতা ফারুখ আবদুল্লার বিরুদ্ধে প্রশাসন এফআইআর রুজু করুক।” এরপরই তিনি ঘোষণা করেন, “নির্বাচন কমিশনকে বলেছি যত শীঘ্র সম্ভব এই রাজ্যে বিধানসভা নির্বাচন করতে।”

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top