News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানে পাঁচ বছরে তিনবার এয়ারস্ট্রাইক চালিয়েছে ভারত, দাবি রাজনাথের
Image

পাকিস্তানে পাঁচ বছরে তিনবার এয়ারস্ট্রাইক চালিয়েছে ভারত, দাবি রাজনাথের

মেঙ্গালুরু, ৯ মার্চ (হি.স.) : সন্ত্রাসবাদীদের মদত দিলে পাকিস্তানকে বড় মূল্য চোকাতে হবে। শনিবার কর্ণাটকের মেঙ্গালুরুতে জনসভা বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে এমনই ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি তিনি দাবি করেছেন যে বিগত পাঁচ বছরে তিনবার পাকিস্তানে এয়ারস্ট্রাইক চালিয়েছে ভারত।

এদিন রাজনাথ সিং বলেন, ‘বিগত পাঁচ বছরে পাকিস্তানের মাটিতে গিয়ে তিনবার এয়ারস্ট্রাইক চালিয়েছে ভারত। দুইটি এয়ারস্ট্রাইকের খবর গোটা দেশ জানে। কিন্তু তৃতীয়টি বলা যাবে না।’ বালাকোটের এয়ারস্ট্রাইকের প্রসঙ্গ তুলে রাজনাথ বলেন, নির্দিষ্ট সূত্র থেকে খবর পেয়েই বালাকোটে এয়ারস্ট্রাইক চালানো হয়েছিল।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদ জঙ্গিরা। বিস্ফোরণে শহিদ হন ৪৯ সিআরপিএফ জওয়ান। এর পাল্টা ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ১২টি মিরাজ ২০০০ বিমান নিয়ে হামলা চালায় বায়ুসেনা। প্রায় ১০০০ কিলোগ্রাম বোমা ফেলা হয় সেখানে। এর আগে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর উরির সেনা শিবিরে হামলা চালায় জঙ্গিরা। শহিদ হন ১৯ সেনাবাহিনীর জওয়ান। এরপরেই পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গিদের লঞ্চপ্যাড গুড়িয়ে দেয় সেনাবাহিনী।

দেশজুড়ে কাশ্মীরিদের উপর হামলার প্রসঙ্গে বলতে গিয়ে রাজনাথ সিং বলেন, দেশজুড়ে কাশ্মীরিদের সুরক্ষা নিশ্চিত করা ইতিমধ্যে সমস্ত রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। কাশ্মীরিদের রক্ষা করার জন্য দলীয় কর্মীদের এগিয়ে আসতে বলেন তিনি। কর্ণাটকের জেডি(এস)-কংগ্রেস সরকারকে কটাক্ষ করে রাজনাথ সিং বলেন, রাজ্যে খিচুরি সরকার চলছে। উন্নয়ন পেছনের সারিতে চলে গিয়েছে। নিজেদের চেয়ার বাঁচাতে ব্যস্ত জেডি(এস)।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top