News Flash

  • Home
  • Uncategorized
  • মোক্ষম জবাব ফিরিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী, রাজৌরিতে থামল গুলির লড়াই
Image

মোক্ষম জবাব ফিরিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী, রাজৌরিতে থামল গুলির লড়াই

জম্মু, ৬ মার্চ (হি.স.): মুখে শান্তির কথা বললেও, কার্যত কিছুই মানছে না পাকিস্তান| নিয়ন্ত্রণরেখার ওপার থেকে অব্যাহত রয়েছে পাক গোলাগুলি বর্ষণ| বিনা প্ররোচনায় ভারত-পাক সীমান্ত বরাবর গোলাগুলি বর্ষণ চালানো থেকে কিছুতেই বিরত করা যাচ্ছে না পাকিস্তানি সেনাবাহিনীকে| মঙ্গলবার গভীর রাত থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি বর্ষণ করেছে পাক সেনা| পাকিস্তানকে পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| ভারতীয় সেনাবাহিনীর মোক্ষম জবাবে পিছু হটতে বাধ্য হয় পাক সেনাবাহিনী| বুধবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ গুলির লড়াই থেমে যায়| শুধুমাত্র রাজৌরি নয়, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মানকোটে সেক্টরেও নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণ করে পাক সেনাবাহিনী|

প্রসঙ্গত, পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় বায়ুসেনার এয়ার স্ট্রাইকের পর থেকেই পাকিস্তানি সেনাবাহিনীর হামলা প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে| বিগত ১০ দিনে প্রায় ৭০ বারেরও বেশি সংঘর্ষবিরতির ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণরেখা বরাবর| শুধুমাত্র সেনাবাহিনীর ছাউনি নয়, এই হামলা থেকে রেহাই পাচ্ছেন না নিরপরাধ কাশ্মীরের সাধারণ গ্রামবাসীরাও| প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাত থেকে রাজৌরি জেলার সুন্দেরবানি সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাগুলি বর্ষণ করে পাক সেনা| পাকিস্তানকে পাল্টা জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| বুধবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ গুলির লড়াই থেমে যায়| শুধু রাজৌরি নয়, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মানকোটে সেক্টরেও নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণ করে পাক সেনাবাহিনী|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top