News Flash

  • Home
  • Uncategorized
  • সড়ক উন্নয়ন সেস ঃ মাসে গড় রাজস্ব আয় ৩ কোটি ৬৫ লক্ষ টাকা
Image

সড়ক উন্নয়ন সেস ঃ মাসে গড় রাজস্ব আয় ৩ কোটি ৬৫ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ সড়ক উন্নয়নে সেস যুক্ত হওয়ায় রাজস্ব বৃদ্ধি হচ্ছে রাজ্যের৷ গড়ে মাসে ৩ কোটি ৬৫ লক্ষ টাকা এই খাতে রাজস্ব আদায় হচ্ছে৷ তাতে ধারণা করা হচ্ছে বছরে ৪৩ কোটি ৮০ লক্ষ টাকা শুধু সড়ক উন্নয়ন সেস বাবদ আদায় হবে৷

এবিষয়ে পূর্ত দপ্তরের প্রধান সচিব মনোজ কুমার জানিয়েছেন, রাজ্যে সড়ক উন্নয়ন সেস যুক্ত করা হয়েছে৷ বিভিন্ন সড়ক নির্মাণ কাজের সাথে এই সেস যুক্ত হবে৷ রাজ্যের আর্থিক ঘাটতি মেটাতে শুধু সড়ক উন্নয়ন সেস থেকেই ১০ শতাংশ রাজস্ব সংগ্রহ হবে৷

তাঁর কথায়, পূর্বতন সরকার ১২ হাজার কিমি রাস্তা নির্মাণ করেছে৷ সাথে আরও ১০ কিমি ফাঁড়ি পথ যুক্ত হয়েছে৷ কিন্তু, ওই রাস্তা সংস্কারের কোনও অর্থের ব্যবস্থা রাখা হয়নি৷ রাজ্য সরকারের এখন ২২ হাজার কিমি রাস্তার সংস্কারের ৫০০ কোটি টাকা প্রয়োজনীয়তা রয়েছে৷ কিন্তু, গত বাজেটে রাস্তা সংস্কারে কেবলমাত্র ৯৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল৷ এই বিশাল ঘাটতি মেটানোর লক্ষ্যেই রাজ্য সরকার ২ শতাংশ সড়ক উন্নয়ন সেস যুক্ত করেছে৷ তাঁর দাবি, এই পদক্ষেপের দারুণ ফল মিলছে৷ প্রাপ্ত রাজস্ব থেকেই এর প্রমাণ পাওয়া যাচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top