News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যর্থতা ঢাকতে কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে ব্যবহার করছে বিজেপি, অভিযোগ মায়াবতীর
Image

ব্যর্থতা ঢাকতে কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে ব্যবহার করছে বিজেপি, অভিযোগ মায়াবতীর

লখনউ, ৩ মার্চ (হি.স.) : লোকসভা নির্বাচনের আগে রবিবার বিজেপির বিরুদ্ধে সরব হলের বসপা সুপ্রিমো মায়াবতী। নিজেদের ব্যর্থতা ঢাকতে জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে ব্যবহার করছে প্রধানমন্ত্রী এবং বিজেপি বলে অভিযোগ করেছেন তিনি।রবিবার উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে দলীয় কর্মীদের সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বসপা সুপ্রিমো মায়াবতী বলেন, বিগত কয়েকদিন ধরে জম্মু ও কাশ্মীরে জঙ্গি হানা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে ব্যবহার করে নিজেদের ব্যর্থতা ঢাকছে বিজেপি এবং আরও বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ যখন শত্রুদের হাতে আক্রান্ত হচ্ছে এমন পরিস্থিতিতে দেশকে নেতৃত্বের দেওয়ার জন্য দক্ষ নেতৃত্বের প্রয়োজন।

কিন্তু প্রধানমন্ত্রী দলীয় রাজনীতিকে বেশি অগ্রাধিকার দিয়ে বিজেপির নির্বাচনী জনসভা করে গিয়েছেন। জাতীয় সুরক্ষার বিষয়টি অবজ্ঞা করছেন প্রধানমন্ত্রী।আসন্ন নির্বাচনে প্রচারের রণকৌশল নিয়ে এদিন দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন মায়াবতী। উল্লেখ্য, উত্তরপ্রদেশে ৮০টি লোকসভা আসনে অখিলেশ যাদবের সপার সঙ্গে জোট বেঁধে লড়বে বসপা। ৩৮টি আসনে লড়বে বসপা এবং সপা প্রার্থী দিয়েছে ৩৭টি আসনে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top