News Flash

  • Home
  • Uncategorized
  • মাসুদ আজাহারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের দ্বারস্থ আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স
Image

মাসুদ আজাহারের বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের দ্বারস্থ আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : মাসুদ আজাহারের বিরুদ্ধে এবার রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হল আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেন। জইশ-ই-মহম্মদের প্রধানের উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য বুধবার নিরাপত্তা পরিষদে আর্জি জানাল বিশ্বের এই তিন শক্তিশালী রাষ্ট্র।

এই নিয়ে তিনবার মাসুদ আজাহারকে বিশ্বের কুখ্যাত সন্ত্রাসবাদীদের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য নিরাপত্তা পরিষদে আবেদন জানানো হয়েছে। এর আগে ২০১৬ এবং ২০১৭ সালে মাসুদ আজাহারের উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য রাষ্ট্রসঙ্ঘে নিরাপত্তা পরিষদে আর্জি জানানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত চিনের হস্তক্ষেপে সেই আর্জি বাতিল হয়ে যায়। মনে করা হচ্ছে এবারও চিন বাধা দিতে পারে। মাসুদ আজাহারের উপর নিষেধাজ্ঞা জারি হলে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হবে। এমনকি তার বিদেশ সফরের উপরও লাগাম টানা্ যাবে। বিষয়টি নিয়ে সিদ্ধান্তে পৌঁছনোর জন্য নিরাপত্তা পরিষদের কাছে দশ দিন সময় রয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ের উপর হামলা চালায় জইশ-ই-মহম্মদের জঙ্গিরা। হামলায় শহিদ হন ৪৯ সিআরপিএফ জওয়ান। পরে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বালাকোট, চাকোটি এবং মুজাফফরাবাদে একাধিক জইশ-ই-মহম্মদের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top