News Flash

  • Home
  • Uncategorized
  • রেলে কাটা পরে মৃত্যু মহিলার
Image

রেলে কাটা পরে মৃত্যু মহিলার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ রেগার কাজ করতে গিয়ে রেলে কাটা পড়লেন এক মহিলা৷ বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ধর্মনগর থেকে আগরতলা গামী ট্রেনে কাটা পরে মৃত্যু হয়েছে রত্না দেবের৷ স্থানীয়দের বক্তব্য, রেল লাইনের ধারেই তিনি রেগার কাজ করছিলেন৷ কাজ করার সময় অন্য মনস্ক হয়ে যাওয়ায় ট্রেনে কাটা পড়েছেন তিনি৷ খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে৷ স্থানীয় সূত্রে খবর, ইচাবাজার এলাকার বাসিন্দা রত্না দেব এর পরিবারে চার জন্য সদস্যের মধ্যে তিন জনই অসুস্থ৷ তার স্বামী বাবুল দেব ব্রেইন টিউমারে আক্রান্ত৷ মেয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ ফলে, অর্থের টানাটানি চলছে সংসারে৷ এই অবস্থায় তাকে রেগার কাজে আসতে হয়েছিল৷ আর তাতেই এই মর্মান্তিক পরিণতি হয়েছে তার৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top