News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাটে চলন্ত এক্সপ্রেস ট্রেনে দুষ্কৃতীদের গুলিতে খুন প্রাক্তন বিজেপি বিধায়ক, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

গুজরাটে চলন্ত এক্সপ্রেস ট্রেনে দুষ্কৃতীদের গুলিতে খুন প্রাক্তন বিজেপি বিধায়ক, তদন্ত শুরু করেছে পুলিশ

আহমেদাবাদ, ৮ জানুয়ারি (হি.স.): গুজরাটের কচ্ছ জেলায় গান্ধীধাম-সূরজবারি স্টেশনের মাঝে চলন্ত সয়াজিনগরী (দাদর পশ্চিম-ভূজ) এক্সপ্রেস ট্রেনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক জয়ন্তীলাল ভানুশালি| গুজরাটের কচ্ছ জেলার ভূজ টাউন থেকে সয়াজিনগরী এক্সপ্রেস ট্রেনে চেপে আহমেদাবাদে ফিরছিলেন প্রবীণ বিজেপি নেতা জয়ন্তীলাল ভানুশালি (৫৩)| ভোররাত তখন দু’টো হবে, গান্ধীধাম-সূরজবারি স্টেশনের মাঝে চলন্ত ট্রেনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা প্রবীণ বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালায়| মোরবি জেলার পুলিশ সুপার করণরাজ ভাঘেলা জানিয়েছেন, ‘ভূজ-দাদর এক্সপ্রেসের কর্তব্যরত আরপিএফ জওয়ানরা মোরবি থানায় ফোন করে জানান, চলন্ত ট্রেনেই দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন বিজেপি নেতা জয়ন্তীলাল ভানুশালি| ট্রেনটি যখন মোরবির মালিয়া স্টেশনে পেঁৗছয় তখন দেহটি উদ্ধার করা হয়| মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে|’ পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিজেপি নেতাকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা| ট্রেনের কামরা থেকে বেশ কয়েকটি গুলির খোলও পাওয়া গিয়েছে, উদ্ধার হওয়া গুলির খোল ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে|
উল্লেখ্য, ২০০৭-২০১২ সাল পর্যন্ত গুজরাটের কচ্ছ জেলার আবদাশা বিধানসভা আসনের বিধায়ক ছিলেন জয়ন্তীলাল ভানুশালি| ২০১৮ সালে জয়ন্তীলালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আনেন একজন মহিলা| এরপরই ২০১৮ সালের জুলাই মাসে গুজরাট বিজেপির সহ-সভাপতি পদ থেকে তিনি ইস্তফা দেন| কি কারণে দুষ্কৃতীদের নিশানায় এলেন প্রাক্তন এই বিজেপি বিধায়ক, তা তদন্ত করে দেখছে পুলিশ|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top