News Flash

  • Home
  • Uncategorized
  • নিউল্যান্ডসেও প্রোটিয়াদের আক্রমণে দিশেহারা পাকিস্তান
Image

নিউল্যান্ডসেও প্রোটিয়াদের আক্রমণে দিশেহারা পাকিস্তান

কেপটাউন, ৪ জানুয়ারি (হি.স.) : সুপার স্পোর্টস পার্কের পর নিউল্যান্ডসেও অলিভারে দিশেহারা পাকিস্তান৷ সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্ট জয়ের পর কেপটাউনে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই চালকের আসনে থাকল দক্ষিণ আফ্রিকা৷ পাকিস্তানের ১৭৭ রানের জবাবে দিনের শেষে দু’ উইকেটে ১২৩ রান তুলেছে প্রোটিয়াবাহিনী৷


সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে ১১টি উইকেট নিয়ে দলকে সহজ জয় এনে দিয়েছিলেন অলিভার৷ কেপটাউনেও তাঁর আগুনে বোলিংয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ পাক ব্যাটসম্যানরা৷ মাত্র ৪৮ রান খরচ করে তুলে নেন ৪টি উইকেট৷ সুপার স্পোর্টস পার্কে শন পোলককে টপকে দেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট শিকার করা ডেল স্টেইন কেপ টাউনে তুলে নেন তিন উইকেট৷ রাবাদার ঝুলিতে ২টি উইকেট৷ নিউল্যান্ডসের সবুজ পিচে অল-পেস অ্যাটাকে মাঠে নামে দক্ষিণ আফ্রিকা৷পাক ইনিংসের একমাত্র হাফ-সেঞ্চুরি ক্যাপ্টেন সরফরাজ আহমেদের৷ প্রোটিয়া পেসারদের বিরুদ্ধে লড়াই করে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলে অলিভারের শিকার হন সরফরাজ৷ দ্বিতীয় সর্বোচ্চ স্কোর শন মাসুদের ৪৪ রান৷ ইনিংসে মাত্র ৪ পাক ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছন৷


রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে হাফ-সেঞ্চুরি করেন দুই প্রোটিয়া ওপেনার মার্করাম ও এলগার৷ আক্রমণাত্মক ইনিংস খেলে দু’জনে ওভার পিছু ৫ রান করে তোলেন প্রোটিয়া ওপেনাররা৷ তবে ব্যক্তিগত ২০ রানে মহম্মদ আমেরের বল আউট হয়ে এলগার প্যাভিলিয়নের পথ ধরেন৷ তবে ৯৬ বলে ৭৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মার্করাম৷ দিনের শেষ বলে মাসুদের বলে বোল্ড হন তিনি৷ প্যাভিলিয়ের পথে হাঁটা লাগানোর আগে দ্বিতীয় উইকেটে আমলার সঙ্গে ৬৭ রান যোগ করেন মার্করাম৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top