News Flash

  • Home
  • Uncategorized
  • ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘‌পাবক’
Image

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘‌পাবক’

কলকাতা, ৩ জানুয়ারি (হি.স.): আন্দামানের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘‌পাবক’। দক্ষিণ চিন সমুদ্রের ওপরে ঘূর্ণিঝড়টির উৎপত্তি হয়েছে । ‘পাবক’ নামে এই ঘূর্ণিঝড়টি এখন পোর্ট ব্লেয়ার থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ।

৫ থেকে ৭ তারিখ পর্যন্ত আন্দামানের উপর দিয়ে বয়ে যাবে এই ঘূর্ণিঝড়টি । এর প্রভাবে ৫ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি আন্দামানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে । তাই ৪ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি আন্দামানে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে সতর্কতা জারি করা হয়েছে । পর্যটকদেরও সাবধান করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আন্দামানের ওপর দিয়ে বয়ে যাওয়ার পর মিয়ানমারের দিকে যাবে ঘূর্ণিঝড় ‘‌পাবক’। ‌ যদিও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যে কোনও আবহাওয়ার পরিবর্তন হবে না । আবহাওয়াবিদরা, দক্ষিণবঙ্গে আগামী ৭২ ঘণ্টা স্বাভাবিকের নীচেই থাকবে তাপমাত্রা । উত্তরবঙ্গে আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সিকিমের বেশ কিছু এলাকায় তুষারপাত হবে, এমন সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর । আগামী ৭২ ঘণ্টা কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে।

বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা এক ধাক্কায় দুই ডিগ্রি বেড়ে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে । স্বাভাবিকের চেয়ে যা এক ডিগ্রী বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । এমন ভাবেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । অন্তত আগামী ৪৮ ঘণ্টায় এর কোনও হেরফের হবে না । সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধির জেরে বেলা বাড়লে শীতের প্রভাব থাকবে না । তবে আশার কথা এই যে, আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে ৷ তবে সপ্তাহ শেষে বদলে যেতে পারে এই পরিস্থিতি ৷ কারণ শনিবার আন্দামান সাগরে নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ এই নিম্নচাপের জেরেই আগামী সপ্তাহে আবহাওয়ার বদল হতে পারে ৷

শুক্রবার কলকাতার আকাশ থাকবে সাধারনত পরিস্কার । বৃহস্পতিবারও অবশ্য কলকাতার আকাশ ছিল পরিস্কার । আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি । সর্বনিম্ন, ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৩ শতাংশ । সর্বনিম্ন,৩৩ শতাংশ । গত চব্বিশ ঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয় নি ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top