News Flash

  • Home
  • Uncategorized
  • তিন তালাক বিল : জয়েন্ট সিলেক্ট কমিটিতে পাঠানোর আর্জি কংগ্রেস-তৃণমূলের, মহিলাদের অধিকারের পক্ষে সওয়াল আইনমন্ত্রীর
Image

তিন তালাক বিল : জয়েন্ট সিলেক্ট কমিটিতে পাঠানোর আর্জি কংগ্রেস-তৃণমূলের, মহিলাদের অধিকারের পক্ষে সওয়াল আইনমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): তিন তালাক বিল নিয়ে সংসদের নিম্নকক্ষ লোকভায় শুরু হল আলোচনা| দু’দফায় দুপুর বারোটা এবং দুপুর দু’টো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি হওয়ার পর, দুপুর দু’টো থেকে লোকসভায় শুরু হয় তিন তালাক বিল নিয়ে আলোচনা| এদিন তিন তালাক বিল নিয়ে আলোচনা শুরু হওয়ার শুরুতেই কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে বলেছেন, ‘এই বিল খুবই গুরুত্বপূর্ণ, তাই বিস্তারিত স্টাডি প্রয়োজন রয়েছে| এটি একটি সাংবিধানিক বিষয়ও| আমি অনুরোধ করছি এই বিলটিকে জয়েন্ট সিলেক্ট কমিটিতে পাঠানো হোক|’ কংগ্রেসের পাশাপাশি তিন তালাক বিলকে জয়েন্ট সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেসও| তিন তালাক বিল নিয়ে আলোচনায় তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমরাও তিন তালাক বিলকে জয়েন্ট সিলেক্ট কমিটিতে পাঠানোর অনুরোধ করছি| সমস্ত বিরোধীদের এটাই ইচ্ছে|’
তিন তালাক বিল নিয়ে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীদের বক্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘এই বিল কোনও কোনও সম্প্রদায়, ধর্ম অথবা বিশ্বাসের বিরুদ্ধে নয়| এই বিল মহিলাদের অধিকার এবং ন্যায়বিচারের পক্ষে|’ কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আরও বলেছেন, ‘২০টি ইসলামিক দেশ তিন তালাককে নিষিদ্ধ করেছে| তাহলে ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে কেন তা সম্ভব নয়? আমি অনুরোধ করছি, এই বিষয়টিকে রাজনীতির নজরে দেখবেন না|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top