News Flash

  • Home
  • Uncategorized
  • পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে একহাত নিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ
Image

পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে একহাত নিলেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ

মুম্বই, ২৩ ডিসেম্বর (হি.স.) : পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে একহাত নিলেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ৷ অভিনেতা নাসিরুদ্দিন-র মন্তব্যের জেরে শনিবার ইমরান খান বলেছিলেন ভারত সরকারের উচিত পাকিস্তানের কাছ থেকে সহিষ্ণুতার পাঠ পড়ার৷ পাক প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের যোগ্য জবাব দিলেন নাসিরুদ্দিনই৷
বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহের ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে করা মন্তব্য দেশজুড়ে যখন বিতর্কের ঝড় তুলেছে তখনই সেই বিতর্কের আগুনে ঘি ঢালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান৷ নাসিরুদ্দিনের বক্তব্যকে সমর্থন জানিয়ে তিনি বলেন, পাকিস্তানের কাছ থেকে ভারতের শেখা উচিত ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে কেমন আচরণ করতে হয়৷ পাক প্রধানমন্ত্রীর এই মন্তব্য ক্ষুব্ধ করে অনেককেই৷ তাদেরই একজন সেই নাসিরুদ্দিন শাহ৷ ইমরান খানকে বলিউডের এই প্রবীণ অভিনেতার উপদেশ, ভারতের আভ্যন্তরীণ বিষয়ে মাথা না ঘামালেও চলবে৷ তিনি যেন নিজের দেশ সামলান৷
পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মন্তব্যের প্রতিক্রিয়ায় বর্ষীয়ান এই অভিনেতার জবাব, ‘‘পাকিস্তানের স্বার্থ জড়িত নয় এমন বিষয় নিয়ে তাঁর মাথা না ঘামালেও চলবে৷ বরং তিনি তাঁর দেশ সামলানোর কাজে মন দিলে বেশি ভাল হবে৷ ৭০ বছর ধরে আমাদের দেশে গণতন্ত্র রয়েছে৷ আমরা জানি নিজেদের সমস্যা মোকাবিলা কীভাবে করা উচিত৷’’
পঞ্জাব সরকারের ১০০ দিন পূর্ণ উপলক্ষ্যে লাহোরে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে পাক প্রধানমন্ত্রী জানান, দেশের ধর্মীয় সংখ্যালঘুরা যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় তার জন্য সরকার সচেষ্ট৷ পাকিস্তানের স্রষ্টা মহম্মদ আলি জিন্নারও একই দৃষ্টিভঙ্গি ছিল৷ এরপরই নরেন্দ্র মোদী সরকারকে খোঁচা মেরে তিনি বলেন, ‘‘আমরা মোদী সরকারকে দেখিয়ে দেব ধর্মীয় সংখ্যালঘুদের সঙ্গে কীরকম আচরণ করতে হয়৷ ভারতে সংখ্যালঘুরা নিরাপদ নন৷ তাদের সমান দৃষ্টিতে দেখাও হয় না৷ এই কথা এখন ভারতীয়র মুখে শোনা যাচ্ছে৷’’ নাম না করে বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহের মন্তব্যেরই উল্লেখ করেন পাক প্রধানমন্ত্রী৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top