News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল নিয়ে ‘মিথ্যার কারখানা’ খুলে বসেছে মোদী সরকার : রণদীপ সিং সুরজেওয়ালা
Image

রাফাল নিয়ে ‘মিথ্যার কারখানা’ খুলে বসেছে মোদী সরকার : রণদীপ সিং সুরজেওয়ালা

নয়াদিল্লি, ১৭ ডিসেম্বর (হি.স.) : রাফাল নিয়ে রাজনৈতিক তরজা অব্যাহত বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। সুপ্রিম কোর্ট রাফাল মামলায় কেন্দ্রকে ক্লিন চিট দিলেও সন্তুষ্ট নয় কংগ্রেস। কেন্দ্রীয় সরকার ‘মিথ্যার কারখানা’ খুলে বসেছে। সোমবার ট্যুইট করে এমনই খোঁচা দিলেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।
এদিন ট্যুইটারে রণদীপ সিং সুরজেওয়ালা লেখেন, রাফাল দুর্নীতিকে আড়াল করার জন্য মিডিয়ার মাধ্যমে ‘মিথ্যার কারখানা’ খুলেছে মোদী সরকার। কেন্দ্রের দেওয়া ক্যাগের রিপোর্টের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট রাফাল মামলার রায় দিয়েছে। কিন্তু ক্যাগের রিপোর্ট সংসদে বা পাবলিক অ্যাকাউন্টে কমিটিতে পেশ করা হয়নি। কেনও সুপ্রিম কোর্টে এমন মিথ্যা কথা তুলে ধরা হল। রাফাল চুক্তিতে অফসেট পার্টনার রিলায়েন্স ডিফেন্স লিমিটেডের প্রসঙ্গে আদালত কেন্দ্রের দেওয়া নথির উপর ভিত্তি করেই রায় দিয়েছিল। আদালত রায় জানিয়েছে, ২০১২ সাল থেকে দাস্লোট কোম্পানির সঙ্গে আলোচনা করে চলেছে রিলায়েন্স কোম্পানি। কিন্তু রিলায়েন্স ডিফেন্স লিমিটেড তৈরি করা হয়েছে ২৮ মার্চ ২০১৫তে। কেন্দ্রের মিথ্যা তথ্য দেওয়ার জন্য এমন ঘটনা ঘটল।
প্রসঙ্গত, সম্প্রতি বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে দাবি করেছেন, রাফাল মামলায় কেন্দ্র আদালতকে জানিয়েছিল সংসদের পাবলিক অ্যাকাউন্ট কমিটির কাছে ক্যাগের রিপোর্ট পেশ করেছিল। কিন্তু এমন কোনও ক্যাগের রিপোর্ট সংসদে পেশ করা হয়। রাফাল নিয়ে যৌথ সংসদীয় কমিটির গড়ার পক্ষে সওয়াল কংগ্রেস নেতৃত্বের।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top