News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের মন্দির প্রীতি লোক দেখানো : রাজনাথ সিং
Image

কংগ্রেসের মন্দির প্রীতি লোক দেখানো : রাজনাথ সিং

জয়পুর, ২ ডিসেম্বর (হি.স.) : নির্বাচন এলেই কংগ্রেস নেতারা মন্দিরে গিয়ে পুজো দেয়। কিন্তু বিজেপির সংস্কৃতিতে এটি অবিচ্ছেদ্য অঙ্গ। রবিবার রাজস্থানের আলওয়ারে নির্বাচনী জনসভায় কংগ্রেস বিরুদ্ধে এমনই ভাষায় তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

এদিন রাজনাথ সিং বলেন, নির্বাচন এলেই কংগ্রেস নেতারা মন্দিরে গিয়ে পুজো দিতে শুরু করেন। এর আগে তাদের মন্দিরে পুজো দিতে দেখা যেত না। মন্দির ও গরু কংগ্রেসের কাছে লোক দেখানো নির্বাচনী ইস্যু হতে পারে। কিন্তু বিজেপি কাছে এটি সাংস্কৃতিক অঙ্গ। উল্লেখ্য, গুজরাট, কর্ণাটক এবং মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে একাধিক মন্দিরে পুজো দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সেই দিকে আলোকপাত করেই স্বরাষ্ট্রমন্ত্রী এমন ধরণের মন্তব্য করেছেন।

এর আগে এদিন জয়পুরে সাংবাদিক সম্মেলনে রাজনাথ সিং বলেন, পাকিস্তান যদি জঙ্গি দমন করতে না পারে তবে তাদের ভারতের সাহায্য নেওয়া উচিত। আফগানিস্তান যদি তালিবান জঙ্গিদের দমন করার জন্য আমেরিকার সাহা্য্য নিতে পারে তবে পাকিস্তানের উচিত জঙ্গি দমনে ভারতের সাহায্য নেওয়া। কিন্তু জম্মু ও কাশ্মীর কোনও ইস্যু নয়। তা ভারতের অবিচ্ছ্যে অঙ্গ। পাশাপাশি বসুন্ধরা রাজের আমলে রাজ্য উন্নয়নের পথে এগিয়ে চলেছে বলে জানান তিনি। রাজনাথ সিং বলেন, ৫০ বছরে কংগ্রেস শাসনে ১০৩টি আইটিআই গড়ে উঠেছে। অন্যদিকে বসুন্ধরা রাজে বিগত পাঁচ বছরে ৯৫৮টি আইটিআই রাজ্যে গড়ে তুলেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top