News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ের রাজনন্দগাঁওতে মাওবাদীদের গুলিতে নিহত এক গ্রামবাসী
Image

ছত্তিশগড়ের রাজনন্দগাঁওতে মাওবাদীদের গুলিতে নিহত এক গ্রামবাসী

রায়পুর, ২ ডিসেম্বর (হি.স.) : পুলিশের চর সন্দেহে মাওবাদীদের গুলিতে নিহত এক গ্রামবাসী। চাঞ্চল্যকর ঘটনাটি শনিবার রাতে ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলার বেলগাঁও গ্রামে ঘটেছে। নিহত গ্রামবাসীর নাম নরেশ সালামে। বয়স ২৮। পেশায় কৃষক।

রবিবার পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে বাড়িতে বসে টিভি দেখছিলেন নরেশ। সেই সময় একদল মাওবাদী তার উপর চড়াও হয়। বাড়িতে থেকে টেনে ছেঁচড়ে তুলে নিয়ে গিয়ে গুলি করে নরেশকে খুন করে মাওবাদীরা। পুলিশের চর সন্দেহে মাওবাদীরা তাকে খুন করেছে। মৃতদেহের পাশে হাতে লাল কালিতে লেখা একটি পোস্টার উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মাওবাদীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

এদিন মাওবাদীদের ‘পিপল’স লিবারেশন গুরিলা আর্মি (পিএলজিএ) সপ্তাহ’ শুরু হয়েছে। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। ফলে মাওবাদীদের গতিবিধি অনেক বেশি বেড়ে গিয়েছে। অন্যদিকে মাওবাদীদের দমনে তৎপর প্রশাসন।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top