News Flash

  • Home
  • Uncategorized
  • বিবেক তিওয়ারি হত্যাকাণ্ডে যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি করলেন অখিলেশ যাদব
Image

বিবেক তিওয়ারি হত্যাকাণ্ডে যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি করলেন অখিলেশ যাদব

লখনউ, ৩০ সেপ্টেম্বর (হি.স.) অ্যাপেল স্টোরের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার বিবেক তিওয়ারি(৩৮) হত্যাকাণ্ডে উত্তপ্ত উত্তরপ্রদেশের রাজনৈতিক মহল। এই হত্যাকাণ্ডের পেছনে প্রশাসনিক ব্যর্থতার দিক তুলে ধরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করলেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব।
শনিবার ভোররাতে উত্তর প্রদেশের রাজধানী লখনউয়ে| পুলিশের নির্দেশ সত্ত্বেও গাড়ি না থামানোয় ওই গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালান লখনউ পুলিশের কর্তব্যরত এক পুলিশ কর্মী| পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে এবং পরে দেওয়ালে ধাক্কা মারে গাড়িটি, শেষরক্ষা হয়নি গাড়ির চালকের| গুলিবিদ্ধ হওয়ায় পরে মৃত্যু কোলে ঢলে পড়েন গাড়ির চালক, পেশায় অ্যাপেল স্টোরের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার বিবেক তিওয়ারি (৩৮) | আর এই মৃত্যুর ঘিরেই শুরু হয়েছে জোর জল্পনা। ইতিমধ্যেই অভিযুক্ত পুলিশকর্মীকে সাসপেন্ড করে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এরই মাঝে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পদত্যাগের দাবি করে সমাজবাদী পার্টি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ভাবতেই পারছি না এমন ধরণে কি করে ঘটল। কিন্তু বিজেপি সরকার কাছ থেকে আর কিবা আশা করা যায়। বর্তমান সরকারের আমলে এমন বহু মিথ্যা এনকাউন্টারের ঘটনা ঘটেছে। যদি প্রয়োজন পড়ে তবে সিবিআই তদন্ত হোক। এটি কোনও এনকাউন্টার ছিল না।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top