News Flash

  • Home
  • Uncategorized
  • রহস্যজনকভাবে গৃহবধূর মৃত্যু মলয়নগরে
Image

রহস্যজনকভাবে গৃহবধূর মৃত্যু মলয়নগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ সেপ্ঢেম্বর৷৷ শ্বশুর বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুতে শ্রীনগর থানাধীান মলয়নগর ৯৯ টিলা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ জানা গিয়েছে, রূপা দাস বনিক নামের এক গৃহবধূর আড়াই মাস আগে সামাজিক রীতিনীতি মেনে বিয়ে হয়েছিল নিউটন বনিকের সাথে৷ বিয়ের পর প্রথম দিকে বৈবাহিক জীবন তাঁদের সুখ- শান্তিতে অতিবাহিত হলেও ধীরে ধীরে নবদম্পতির জীবনে নেমে আসে ঘোর অন্ধকার৷ যদিও গৃহবধূর মৃত্যুর কারণ পুলিশ এখনও বের করতে পারেনি৷ পুলিশ জানিয়েছে, স্বামী নিউটন বনিক বহিঃরাজ্যে গাড়ি চালকের কাজ করে৷ সেই সুবাদে বেশিরভাগ সময় রাজ্যের বাইরে থাকতে হয় তাকে৷ এদিকে, গৃহবধূর মৃত্যু নিয়ে নানান জল্পনা কল্পনা শুরু হয়েছে৷ পরিবারের তরফে জানানো হয়েছে গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ কিন্তু, কেন তিনি ফাঁসিতে আত্মহত্যা করেছেন সে বিষয়ে প্রশ্ণ উঠেছে৷ এর উত্তর পুলিশ এখনও দিতে পারেনি৷ তবে, এ ঘটনায় একটি মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু হয়েছে৷ পুলিশ জানিয়েছে, অতিসত্বর গৃহবধূর মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে৷ এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে গোটা মলয়নগর এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷ তবে কি কারণে এই গৃহবধূ ফাঁসিতে আত্মহত্যা করলেন সে সম্পর্কে পরিবারের লোকজনও কোনও কিছু বলতে চাইছে না৷ আবার অনেকেই আশঙ্কা করছেন হয়তো ঐ গৃহবধূকে হত্যার পর মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে৷ পুরো বিষয়টি নিয়ে এলাকার লোকজন চরম উৎকন্ঠায় রয়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top