News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের সঙ্গে সমস্যার সমাধানের জন্য যুদ্ধ নয় আলোচনাই একমাত্র পথ : শাহ মেহমুদ কুরেশি
Image

ভারতের সঙ্গে সমস্যার সমাধানের জন্য যুদ্ধ নয় আলোচনাই একমাত্র পথ : শাহ মেহমুদ কুরেশি

নিউ ইয়র্ক, ২৯ সেপ্টেম্বর (হি.স.) : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মতোই ভারতের সঙ্গে শান্তি আলোচনার পক্ষে সওয়াল করলেন সে দেশের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। সামরিক ভাবে সমস্যার সমাধান করা যায় না। তাই আলোচনাই একমাত্র পথ বলে জানিয়েছেন তিনি।
রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, শান্তি আলোচনার স্বপক্ষে আমরা যা করেছি তার মধ্যে যুক্তি রয়েছে। দুই প্রতিবেশী রাষ্ট্র যাদের কাছে পরমাণু বোমা থাকার পাশাপাশি সমাধান না হওয়া বহু ইস্যু রয়েছে, তাই শান্তি আলোচনার টেবিলে বসাটাই একমাত্র পথ। সামরিক ভাবে বা যুদ্ধ করে কোনও সমস্যার সমাধান হতে পারে না। আলোচনাই একমাত্র উপায়।
প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য তুলে ধরে বিদেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর ২৬ জুলাই তাঁর প্রথম ভাষণে ভারতকে উদ্দেশ্য করে ইমরান খান বলেছিলেন শান্তি আলোচনায় আপনারা এক কদম এগোলে আমরা দুই কদম বাড়াবো। প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, ভারতের সঙ্গে গঠনমূলক, শান্তিপূর্ণ আলোচনা করাই আমাদের লক্ষ্য।
উল্লেখনীয়, রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্মেলনে ফাঁকে সম্প্রতি দুই দেশের বিদেশমন্ত্রী পর্যায় বৈঠকের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে প্রস্তাব দিয়েছিলেন ইমরান খান। ভারতের তরফ থেকেও এই প্রস্তাবে সম্মতি জানানো হয়েছিল। কিন্তু সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তানের গোলাগুলিতে ভারতীয় জওয়ানদের মৃত্যুর পর সেই বৈঠক বাতিল করে দেওয়া হয়।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top