News Flash

  • Home
  • Uncategorized
  • ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ, সুনামি সতর্কতা জারি
Image

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ, সুনামি সতর্কতা জারি

জাকার্তা, ২৮ সেপ্টেম্বর (হি.স.) : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল সেন্ট্রাল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭। ভূমিকম্পের পরই সুনামি সতর্কতা জারি করেছে ইন্দোনেশিয়ার ডিজাস্টার এজেন্সি।
এদিন সকালে তীব্র কম্পনের পরে দুপুরে ফের জোরদার কম্পনে কেঁপে ওঠে সুলাওয়েসি দ্বীপ। দ্বিতীয়বার রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। ইন্দোনেশিয়া আবহাওয়া দফতর থেকে সুনামি সতর্কতা জারির সঙ্গে সঙ্গে সুলাওয়েসি দ্বীপের মধ্য ও পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের সমতল ছেড়ে উঁচু এলাকায় সরে যেতে বলা হয়েছে। এদিন প্রথমবারের কম্পনে একজনের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। পাশাপাশি বেশ কিছু বাড়ি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত জুলাই ও আগস্টে ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে পর পর ভূমিকম্পে প্রায় ৫০০ জন মারা যান। কুখ্যাত প্যাসিফিক রিং অফ ফায়ার্সের উপর অবস্থানের কারণে প্রায় সময় ভূমিকম্পের শিকার হয় ইন্দোনেশিয়া। উল্লেখ্য, ২০০৪ সালে ইন্দোনেশিয়ার উত্তরাংশের দ্বীপ সুমাত্রায় বিশাল ভূমিকম্পের জেরে ভারত মহাসাগর জুড়ে প্রবল সুনামি দেখা দেয়। ১৩টি দেশের মোট ১,২৬,০০০ মানুষ মারা যান। এর মধ্যে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা দাঁড়ায় ১,২০,০০০।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top