News Flash

  • Home
  • Uncategorized
  • সবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন সব বয়সের মহিলারা, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের
Image

সবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন সব বয়সের মহিলারা, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান| ২৮ সেপ্টেম্বর, শুক্রবার কেরলের সবরীমালা আয়াপ্পা মন্দিরে মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা সংক্রান্ত মামলায় ঐতিহাসিক রায় শোনালো সুপ্রিম কোর্ট| শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিল, কেরলের সবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন সব বয়সের মহিলারা| অবশেষে কেরলের বহু চর্চিত সবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার সংক্রান্ত মামলার নিষ্পতি হল| কেরলের বিখ্যাত এই মন্দিরে মহিলাদের প্রবেশাধিকার নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল| যদিও, সর্বোচ্চ আদালতের রায়ের পরই ত্রাভাণকোর দেবাসৌম বোর্ড (টিডিবি)-এর প্রেসিডেন্ট এ পদ্মাকুমার জানিয়েছেন, অন্যান্য ধর্মীয় প্রধানদের সমর্থন পাওয়ার পর এই রায়ের প্রেক্ষিতে রিভিউ পিটশন করবো আমরা|
সবরীমালা আয়াপ্পা মন্দির কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, ১০-৫০ বছর বয়সি (ঋতুমতী) মহিলাদের মন্দিরে ঢোকার অনুমতি নেই| কিন্তু, শুক্রবার ঋতুমতী বয়সের মহিলাদের জন্য সবরীমালা মন্দিরের দরজা খুলে দিল সুপ্রিম কোর্ট| এই রায়ের পর ১০-৫০ বছর বয়সি মহিলারাও সবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন| শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ঐতিহাসিক এই রায় দিয়েছে| কেরলের সবরীমালা মন্দিরের আরাধ্যা দেবতা আয়াপ্পা স্বামী| মন্দির কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, ১০-৫০ বছর বয়সি (ঋতুমতী) মহিলাদের মন্দিরে ঢোকার অনুমতি নেই| বহু প্রাচীন এই প্রথাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়| সমস্ত মামলা একত্রিত করে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে সাংবিধানিক বেঞ্চ গঠিত হয়| প্রধান বিচারপতি দীপক মিশ্র ছাড়াও সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি আর এফ নরিম্যান, বিচারপতি এ এম খানউইলকার এবং বিচারপতি ইন্দু মালহোত্র|
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ ঐতিহাসিক রায়ে জানিয়ে দিয়েছে, ধর্মাচরণে নারী-পুরুষের সমান অধিকার| এতে শারীরিক গঠন কখনই ভগবান ও ভক্তের মাঝে বাধা হতে পারে না| মামলার পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, ‘ভগবান আয়াপ্পা-র ভক্তরা হিন্দু| পৃথক ধর্মীয় মূল্যবোধ তৈরি করা উচিত নয়| সেখানে যদি একজন পুরুষের প্রবেশাধিকার থাকে, তা হলে একইভাবে মহিলাদেরও প্রবেশাধিকার থাকবে|’ সবরীমালা মন্দিরে ১০-৫০ বছর বয়সি মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা সম্পর্কে প্রধান বিচারপতি বলেছেন, ‘এই মন্দির সাংবিধানিক নীতি লঙ্ঘন করছে|’
কেরলের পশ্চিমঘাট পর্বতমালার উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে ১২৬০ মিটার উপরে পাহাড়ের উপর উপস্থিত সবরীমালা মন্দির| এযাবত্ ১০-৫০ বছর বয়সি (ঋতুমতী) মহিলাদের মন্দিরে ঢোকার কোনও অনুমতি ছিল না| মন্দিরে ঢুকতে হলে বয়সের প্রমাণপত্র দেখাতে হত| অবশেষে, ঋতুমতী বয়সের মহিলাদের জন্য সবরীমালা মন্দিরের দরজা খুলে দিল সুপ্রিম কোর্ট|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top