News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, বহুতলের নির্মান বন্ধের নির্দেশ পুর কমিশনারের
Image

বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, বহুতলের নির্মান বন্ধের নির্দেশ পুর কমিশনারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্ঢেম্বর৷৷ শোরুমে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে গিয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওই বহুতল নির্মান বন্ধ রাখার ফরমান জারি করেছে পুর নিগম৷ বুধবার রাজধানী আগরতলায় নেতাজি চৌমুহনী এলাকায় নিউ ভানু টিম্বারের শোরুমে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু হয় বর্র্ডর গোলচক্কর এলাকার বাসিন্দা মরণজিৎ কেওয়ারের৷ এই ঘটনায় বৃহস্পতিবার পুর কমিশনার ডা শৈলেস কুমার যাদবের নেতৃত্বে পুর নিগমের এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেন৷ বিল্ডিং রুলস আদৌ মানা হয়েছিল কিনা তা ওই প্রতিনিধিদল খতিয়ে দেখেন৷ জানা গেছে, শ্রমিকদের কাজের সময় সুরক্ষা ব্যবস্থা নেয়নি ওই বহুতলের মালিক৷ ফলে, শ্রমিকদের ঝঁুকি নিয়ে কাজ করতে হতো৷ জানা গেছে, ওই বহুতলের একটি অংশ বিল্ডিং রুলস উলঙ্ঘন করে নির্মান করা হয়েছে৷ ধারনা করা হচ্ছে, ওই অংশের বেআইনি নির্মানের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷ জানা গেছে, এই বহুতলটির নির্মান কাজ শুরু হওয়ার পর এর আগেও দুর্ঘটনা ঘটেছিল৷ এদিন পুর কমিশনার এই বহুতলের নির্মান কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি বহুতলের মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন৷ পশ্চিম আগরতলা থানা সূত্রে জানা গেছে, নিহত শ্রমিকের পরিবারের পক্ষ থেকে ওই বহুতলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top