News Flash

  • Home
  • Uncategorized
  • মহেশপুরের জঙ্গল থেকে শিশু কন্যার পচাগলা দেহ উদ্ধার
Image

মহেশপুরের জঙ্গল থেকে শিশু কন্যার পচাগলা দেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ সেপ্ঢেম্বর৷৷ কদমতলা থানার অন্তর্গত মহেশপুর চা বাগান এলাকার এক নির্জন জঙ্গল থেকে বৃহস্পতিবার এক শিশু কন্যার পচাগলা ক্ষতবিক্ষত লাশ উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ কদমতলা পুলিশ উদ্ধারকৃত শিশুর মৃত দেহ ময়না তদন্তের পর এদিনই পরিবারবর্গের হাতে লাশ তুলে দিয়েছে৷ এব্যাপারে স্থানীয় থানায় একজনকে দায়ী করে এজাহার দাখিল করেছেন মৃত শিশু কন্যার বাবা৷ এই ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷

প্রদত্ত এজাহারের ভিত্তিতে রুজু মামলার সূত্র ধরে পুলিশ তদন্তে নামলেও এ সংবাদ লেখা পর্যন্ত ধরপাকড়ের খবর নেই৷ মহেশপুর চাবাগানের বাঙ্গাজুম এলাকার মণ্ডপটিলার শ্রমিক শিবচরণ তাঁতি তাঁর এজাহারে লিখেছেন, গত রবিবার সকালবেলা তাঁর ছয় বছরের মেয়ে সুনীতা তাঁতি টেলিভিশন দেখবে বলে প্রতিবেশি জীবন  প্রকাশ পানিকার  বাড়িতে গিয়েছিল৷ সে ওই বাড়িতে যাওয়ার পর তিনিও বাগানের কাজে চলে যান৷ কাজ শেষে বিকেলে বাড়িতে এসে মেয়ে ঘরে না ফেরায় তিনি পড়শি জীবন প্রকাশকে তার  মেয়ে কোথায় জানতে চান৷ তখন পানিকা নাকি তাঁকে জানান, এদিন দুপুরে প্রতিবেশী জনৈক সঞ্জু তাঁতি  (২৮) নামের এক যুবক সুনীতাকে ডেকে নিয়ে গেছে৷ পরে তিনি সঞ্জুকে নিজের শিশু কন্যা সম্পর্কে জিজ্ঞাসা করলে সে কোনও সদুত্তর দেয়নি৷ এরপর নিরুপায় হয়ে শিবচরণ তাঁতি মেয়েকে সম্ভাব্য নানা স্থানে খোঁজখবর করে ব্যর্থ হন৷ অবশেষে বাধ্য হয়ে বুধবার থানায় নিখোঁজ সংক্রান্ত এজাহার দাখিল করেন৷

এদিকে বৃহস্পতিবার দুপুরে গ্রামের অন্য প্রান্তে বাপ্পন তাঁতির বাড়ির পুকুর পাড়ে এক জঙ্গলে এক শিশু কন্যার মৃতদেহ উদ্ধারের খবর চাউর হলে ছুটে যায় পুলিশ৷ পুলিশ মৃতদেহ উদ্ধারের পর শিবচরণ তাঁতি মৃতদেহটি তাঁর শিশু কন্যার  বলে শনাক্ত করে৷ এরপর এ ঘটনার সঙ্গে পড়শি সঞ্জু তাঁতিকে দায়ী করে ফের একটি অভিযোগ দায়ের করেন বাবা শিবচরণ৷ তাঁর ধারণা অবুঝ শিশু কন্যাকে বৈকুণ্ট তাঁতির ছেলে  সঞ্জু তাঁতি ফুঁসলিয়ে অপহরণ করে তার ওপর যৌন লালসা চরিতার্থ করেছে৷ এরপর ঠাণ্ডা মাথায় তাকে খুন করে জঙ্গলে ফেলে দেয়৷ এই ঘটনায় অভিযুক্ত সঞ্জু তাঁতিকে পুলিশ ধর্মনগর থেকে গ্রেপ্তার করেছে৷ কিন্তু, এলাকার মানুষের ক্রোধের কারণে তাকে আড়ালে রেখেছে পুলিশ৷ যে কোন সময় পরিস্থিতি অগ্ণিগর্ভ হয়ে উঠতে পারে আশঙ্কা পুলিশের৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top