News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির সাতটি লোকসভা আসনই জিতবে বিজেপি : অমিত শাহ
Image

দিল্লির সাতটি লোকসভা আসনই জিতবে বিজেপি : অমিত শাহ

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (হি.স.) : দিল্লির সাতটি আসনই ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জিতবে বিজেপি। রবিবার রামলীলা ময়দানে ‘পূর্বাঞ্চল মহাকুম্ভ’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই জানালেন বিজেপির সর্বভারতীয় অমিত শাহ।

এদিন অমিত শাহ বলেন, আমি রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়াল স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি আগামী নির্বাচনে বিজেপি সাতটি আসনেই জয়লাভ করবে। স্বাধীনতার পর কংগ্রেস পূর্বাঞ্চলবাসীদের প্রতি অবিচাক করেছে। পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী তথা আমআদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, আজকের সভায় বিপুল জন সমাগম থেকে এটা প্রমাণিত যে দিল্লিবাসী কেজরিওয়ালের প্রতি খুশি নয়। কেজরিওয়াল শুধুমাত্র একটি মতাদর্শে বিশ্বাসী আর তা হল চিৎকার করে জনসক্ষে বারবার অসত্য কথা বলা। মহাজোটের ইস্যুতে বিরোধিদের কটাক্ষ করে অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদীকে কি করে গদিচ্যূত করা যায় সেটাই হচ্ছে মহাজোটের লক্ষ্য। অন্যদিকে দারিদ্রতা, ক্ষুধা, দেশের নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য। বিজেপি ভোটব্যাঙ্ক রাজনীতিতে বিশ্বাস করে না। দলের উর্দ্ধে আমরা দেশকে রাখি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top