News Flash

  • Home
  • Uncategorized
  • ১০ বছরের শিশুকন্যা ধর্ষণ, অভিযুক্ত কাকাকে গ্রেফতারের দাবি
Image

১০ বছরের শিশুকন্যা ধর্ষণ, অভিযুক্ত কাকাকে গ্রেফতারের দাবি

পানিসাগর (ত্রিপুরা), ২৩ সেপ্টেম্বর, (হি.স.) : দশ বছরের শিশুকন্যাকে ধর্ষণের সঙ্গে জড়িত তার কাকা সুভাষ মালাকারকে এখনও পুলিশ গ্রেফতার করেনি। এতে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হচ্ছে পুলিশকে।

এলাকাবাসীর অভিযোগ, পুলিশ তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এলাকাবাসীর বক্তব্য, অভিযুক্ত নরপিশাচ সুভাষ মালাকার ঘটনার পর থেকে এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের দাবি, অবলম্বে অভিযুক্তকে গ্রেফতার করে তাকে ফাঁসি দিতে হবে। কারণ ১২ বছরের নীচে শিশু, কিশোরী রক্ষার্থে সংসদের বিগত অধিবেশনে এ জাতীয় বিরল থেকে বিরলতম অপরাধের ক্ষেত্রে ফাঁসিই একমাত্র উপযুক্ত শাস্তি বলে পকসো আইন ২০১২-কে সংশোধিত করা হয়েছে।

জানা গেছে, এই ঘটনার চারদিন পর পানিসাগর থানা মামলা লিপিবদ্ধ করে। যার নম্বর ৪৮/২০১৮। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (২)(১) এবং পকসো অ্যাক্ট ২০১২-এর ৪ ধারা যুক্ত করা হয়েছে মামলায়। কিন্তু অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হলেও এখনও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি বলে এলাকাবাসীর অভিযোগ। অপরদিকে পুলিশ জানিয়েছে, তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হবে।

অভিযোগে প্রকাশ, ৪ সেপ্টেম্বর রাতে মা বাবা যখন ঘুমিয়ে ছিলেন, তখন ১০ বছরের কিশোরী ভাতিজিকে তার ঘরে ঢুকে ঘুম থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে কাকা সুভাষ মালাকার (২৬)।

কিশোরীর চিৎকারে পাশের বিছানায় ঘুমন্ত মা হতচকিত হয়ে ওঠেন এবং অভিযুক্ত সুভাষ মালাকারকে পালানোর সময় শনাক্ত করতে সক্ষম হন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পানিসাগর থানায় জনরোষ তৈরির উপক্রম হয়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top