News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুমে সাতটি তাজা কার্তুজ ও দুটি পিস্তল সহ গ্রেপ্তার তিন যুবক
Image

সাব্রুমে সাতটি তাজা কার্তুজ ও দুটি পিস্তল সহ গ্রেপ্তার তিন যুবক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৩ সেপ্ঢেম্বর৷৷ সাব্রুমের জেএনএস ক্লাব সংলগ্ণ এলাকা থেকে রবিবার সকালে অস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাদের কাছ থেকে দুটি নাইন এমএম পিস্তল, চারটি ম্যাগজিন ও সাত রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে৷ জানা গিয়েছে, রবিবার সকালে সাব্রুমের জেএনএস ক্লাব সংলগ্ণ এলাকায় টিআর-০১-এক্স-০৪৭০ নম্বরের একটি মারুতী গাড়ি দাঁড়িয়েছিল৷ দীর্ঘক্ষণ এলাকায় মারুতী গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখে সাধারণ মানুষের সন্দেহ হয়৷ তখন এলাকার জনগণ পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মারুতী গাড়িটিতে তল্লাশী চালায়৷ পুলিশ জানিয়েছে, মারুতী গাড়ি থেকে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে৷ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি নাইন এমএম পিস্তল, চারটি ম্যাগজিন, ও সাত রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে৷ বর্তমানে পুলিশ ধৃত তিন যুবককে জিজ্ঞাসাবাদ করছে৷ জানা গেছে ধৃতরা সকলেই বহিরাগত৷ পুলিশ তাদের বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাতে চায়নি৷ তবে তারা কী উদ্দেশ্যে রাজ্যে এসেছে সে বিষয়ে তাদের ম্যারথন জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে বলে জানা গিয়েছে৷

এদিকে, ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেন দক্ষিণ জেলার পুলিশ সুপার জলসিং মিনা৷ পুলিশ সুপার জানিয়েছে এই পিস্তলগুলি দেশীয় তৈরী৷ তবে এগুলি অনেকটাই উন্নতমানের৷ বিহার এবং পশ্চিমবঙ্গে এগুলি তৈরী করা হয়৷ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার জানিয়েছে এই পিস্তলগুলি ভাগলপুর থেকে এখানে নিয়ে আসা হয়েছে৷ স্থানীয় কোন চক্র যুক্ত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পুলিশ সুপার৷ তিনি বলেন, সীমান্তের ওপারে বাংলাদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও থাকতে পারে৷ তবে, আগ্ণেয়াস্ত্র উদ্ধারের খবরে রবিবার গোটা সাব্রুম মহকুমায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ প্রসঙ্গত, একটি সমর্থিত সূত্রে জানা গিয়েছে, রাজ্যে আগ্ণেয়াস্ত্র চোরাচালানের একটি চক্র সক্রিয় রয়েছে৷ বহির্রাজ্য থেকে অস্ত্র এনে এখানে বিক্রি করা হচ্ছে৷ জানা গিয়েছে, রাজধানী আগরতলা শহরের রামনগর, জয়নগর, রাজনগর, কবিরাজটিলা, প্রতাপগড়, বড়জলা, নরসিংগড় প্রভৃতি এলাকায় আগ্ণেয়াস্ত্র চোরাচালানের চক্র সক্রিয় রয়েছে৷ অন্যদিকে, কাঞ্চনপুরেও একটি চক্র রয়েছে৷ বহিঃরাজ্য থেকে আগ্ণেয়াস্ত্র অনে এখানে বিক্রি করা হচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top