News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খুন এডি নগরে
Image

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খুন এডি নগরে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ আবারও খুন৷ একের পর এক খুনের ঘটনায় রাজধানী আগরতলা শহরের আইন শৃঙ্খলা প্রশ্ণের মুখে৷

নিহত বিশাল মালাকারের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন৷ ছবি নিজস্ব৷

বাড়ি থেকে ডেকে নিয়ে এডি নগরে এক যুবককে খুন করা হয়েছে৷ শুধু তাই নয় খুনের পর মৃতদেহ গাছের ডালে ফাসিতে ঝুলিয়ে রেখে দেয় আততায়ীরা৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে৷ শনিবার সাতসকালে মৃতদেহ দেখতে পেয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷

সংবাদে প্রকাশ, শহরের এডি নগর এলাকার বাসিন্দা বিশ্বজিৎ মালাকার৷ তাঁর ছেলে বিশাল মালাকার৷ বয়স আনুমানিক আঠারো৷ শুক্রবার রাত সাড়ে নয়টা নাগাদ বিশালের মোবাইলে একটি কল আসে৷ সাথেই সাথেই বিশাল বাড়ি থেকে বেরিয়ে যায়৷ দীর্ঘ সময় সে বাড়িতে ফিরেনি৷ ঘন্টা দুয়েক পর বিশাল বাড়িতে মোবাইলে কল করে জানায় তার এক বন্ধুর মা অসুস্থ, আইজিএম হাসপাতালে ভর্তি আছে৷ সে ঐ বন্ধুর সাথে রাতে হাসপাতালে থাকবে৷ এই কথা বলেই মোবাইলের কল কেটে দেয়ে৷ পরিবারের লোকজন ভেবেছে হয়তো বা হাসপাতালে বন্ধুর সাথে রয়েছে৷

এদিকে, শনিবার সকালে বিশালের মা ও বাড়ির অন্যরা রাস্তায় বেরিয়ে আসতেই কয়েকজন লোক জানায় বিশালের মৃতদেহ রাস্তার পাশে একটি গাছের ডালে ঝুলে আছে৷ এই কথা শোনেই মা ও অন্যান্যদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে৷ তাঁরা সাথে সাথেই তাঁরা ঘটনাস্থলে ছুটে যায়৷ গিয়ে দেখেন বিশালের মৃতদেহ একটি গাছের ডালে বেঁধে রাখা হয়েছে৷ এই দৃশ্য দেখে এডি নগরের সূর্য্যপাড়ার আকাশ বাতাসে আর্তনাদ সাতসকালে৷ খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকার শতাধিক লোক ঘটনাস্থলে জড়ো হয়৷ খবর দেওয়া হয় এডি নগর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে৷

এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিশালের মৃতদেহ যেভাবে গাছে বাঁধা ছিল তাতে স্পষ্ট যে অন্য কোথাও তাকে খুন করে মৃতদেহ গাছের ডালে বিভৎস ভাবে বেধে রেখেছে আততায়ীরা৷ বিশালের  পা মাটির সাথে লাগানো৷ ঘারের দিকে নাইলনের দড়ি দিয়ে বেধে গাছের ডালে ঝুলানো হয়েছে৷ পুলিশেরও প্রাথমিক অনুমান অন্য কোথাও খুন করে এখানে মৃতদেহ ঝুলিয়ে রাখা হয়েছে৷ পুলিশ একটি হত্যা মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ পরিবারের লোকজনের বক্তব্যও শোনেছে পুলিশ৷ সেই মোতাবেক পুলিশ বিশালের মোবাইল ফোনটির সন্ধান করছে৷ মোবাইল ফোনটি হাতে পেলেই স্পষ্ট হয়ে যাবে শুক্রবার রাতে তার কোন বন্ধু কল করে বাড়ি থেকে ডেকে নিয়েছিল৷ পুলিশ তিনজনকে সেন্দহভাজ হিসেবে চিহ্ণিত করে জেরা করছে৷

তবে, এই হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷ প্রশ্ণ উঠেছে রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা ব্যবস্থা কতটা ঝুকির মধ্যে রয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top