News Flash

  • Home
  • Uncategorized
  • রাইফেল পরিস্কার করতে গিয়ে গুলিবিদ্ধ সেনা জওয়ান
Image

রাইফেল পরিস্কার করতে গিয়ে গুলিবিদ্ধ সেনা জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷ বুলেটের শব্দে কেঁপে উঠেছে রাজধানীর শালবাগানে অবস্থিত সেনা ছাউনি৷ বুলেটে বিদ্ধ হয়েছেন এক জওয়ান৷ গুলিবিদ্ধ জওয়ানের নাম টিপি থাপা৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জিবি হাসপাতালে ভর্তি করানো হয়েছে৷ বর্তমানে তাঁর চিকিৎসা চলছে জিবি হাসপাতালেই৷

ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল আনুমানিক চারটা নাগাদ৷ আচমকা বুলেটের শব্দে কেঁপে উঠেছে সেনা ছাউনি৷ জানা গিয়েছে জওয়ান টিপি থাপার পেটে ও বুকে গুলি লেগেছে৷ দুই রাউন্ড গুলি লেগেছে তাঁর শরীরে৷ ঘটনার পর সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক অবস্থায় জওয়ানকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কর্তব্যত অবস্থায় বুলেটবিদ্ধ হয়েছে এই জওয়ান৷ এদিকে ঘটনা সম্পর্কে জানা গিয়েছে রাইফেল পরিস্কার করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে৷ এই ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে শালবাগান এলাকায়৷

প্রসঙ্গত, বিএসএফ ক্যাম্পগুলিতে প্রায়শই এমন ধরনের ঘটনা ঘটছে৷ গত বছর তিন জওয়ানকে গুলিতে হত্যা করে নিজে আত্মঘাতী হয়েছিলেন এক জওয়ানা৷ কৈলাসহরে এই ঘটনাটি ঘটেছিল৷ তাছাড়া প্রায়ই বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হয়ে আত্মহত্যার ঘটনা ঘটছে৷ এইসব ঘটনাগুলির পেছনে প্রধানত কী কারণ রয়েছে এই বিষয়ে নিরাপত্তা বাহিনী কর্তৃপক্ষ প্রকাশ্যে কিছু বলতে চাইছে না৷ এতে রহস্য সৃষ্টি হচ্ছে জনমনে৷ তবে একটি সূত্রে জানা গিয়েছে অধিকাংশ আত্মহত্যার ঘটনার পিছনে রয়েছে ছুটি সংক্রান্ত বিষয়টি৷ তবে এক্ষেত্রে বাহিনীর আধিকারীকদের আরও বেশী সংবেদনশীল হতে হবে জওয়ানদের প্রতি৷ মানসিক দিক থেকে দায়িত্ব কর্তব্য পালনে কতটা দক্ষ সেই বিষয়টিও যাচাই করা প্রয়োজন নিয়মিত৷ তা না হলে এই ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটেই চলবে বলে তথ্যাভিজ্ঞ মহলের অভিমত৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top