News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলা ভাষা ব্যবহার সহ বিভিন্ন দাবীতে আগরতলা রেল স্টেশনে ডেপুটেশন বাঙালী ছাত্র যুব সমাজের
Image

বাংলা ভাষা ব্যবহার সহ বিভিন্ন দাবীতে আগরতলা রেল স্টেশনে ডেপুটেশন বাঙালী ছাত্র যুব সমাজের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্ঢেম্বর৷৷আগরতলা রেল স্টেশনে টিকিট কাউন্টারের সংখ্যা বাড়ানো, সেই সাথে টিকিটে বাংলা ভাষার প্রয়োগ

রেল টিকিটে বাংলা ভাষা প্রয়োগ করা সহ বিভিন্ন দাবীতে আমরা বাঙালী ছাত্র ও যুব সমাজ শনিবার আগরতলা রেল স্টেশনে গণডেপুটেশ দিয়েছে৷ ছবি নিজস্ব৷

করা সহ বিভিন্ন দাবীতে শনিবার আগরতলা রেল স্টেশনের স্টেশন মাস্টারের কাছে গণডেপুটেশন দিয়েছে আমরা বাঙালী ছাত্র ও যুব সমাজ৷ এদিন, সংগঠনের তরফ থেকে রেল স্টেশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে৷ তাদের অভিযোগ রাজ্যের সত্তর শতাংশ জনগণ বাংলা ভাষাভাষী৷ রাজ্যের বিভিন্ন স্টেশনে বাংলা ভাষায় ঘোষণা দেওয়া প্রয়োজন৷ সেই সাথে বিভিন্ন বিজ্ঞপ্তি প্রদর্শনও বাংলা ভাষাতেই করতে হবে৷ তাছাড়া সংগঠনের তরফ থেকে দাবী করা হয়েছে স্থানীয় বেকার যুবক যুবতীদের রেল বিভাগে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে৷ আসামে এনআরসির প্রভাবে বহু বাঙালীর ভবিষ্যৎ অন্ধকারের পথে চলে যাচ্ছে৷ ত্রিপুরাতে রেল বিভাগে অসমীয়া ভাষা রেল টিকিটে ব্যবহার করা কোন ভাবেই বরদাস্ত করা হবে না৷ তাই অবিলম্বে বাংলা ভাষার ব্যবহার করার জন্য আমরা বাঙালী ছাত্র ও যুব সমাজের তরফ থেকে আগরতলা রেল স্টেশন মাস্টারের কাছে দাবী জানানো হয়েছে৷

প্রসঙ্গত, আগরতলা রেল স্টেশনে টিকিট কাউন্টারের সংখ্যা কম থাকায় অনেক সময় যাত্রী সাধারণকে চরম হয়রানির শিকার হতে হচ্ছে৷ তাছাড়া প্লেটফর্ম টিকেটের নিয়ম চালু করেছে৷ কিন্তু, দেখা যাচ্ছে স্টেশনে প্লেটফর্ম টিকিট কাউন্টারের কোন ব্যবস্থা নেই৷ তাতে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রী সাধারণকে৷ অবিলম্বে রেল স্টেশনের বিভিন্ন পরিষেবা সঠিক ভাবে দেওয়ার জন্য জনগণের তরফ থেকে দাবী উঠেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top