News Flash

  • Home
  • Uncategorized
  • ইরানের সেনা কুচকাওয়াজে বড়সড় জঙ্গি হামলা, মৃত ২৪ জন
Image

ইরানের সেনা কুচকাওয়াজে বড়সড় জঙ্গি হামলা, মৃত ২৪ জন

তেহরান, ২২ সেপ্টেম্বর (হি.স.) : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনা কুচকাওয়াজে বড়সড় জঙ্গি হামলার ঘটনা ঘটল৷ প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২৪ জন৷ আরও কয়েকজন সেনাকর্মী জখম হয়েছেন৷ ইরানের সেনা সূত্রে জানা গিয়েছে, হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে৷ ঘটনাটি ঘটেছে আহওয়াজ শহর৷ শনিবার কুচকাওয়াজ চলাকালে সন্ত্রাসীদের হামলায় কয়েকজন হতাহত হয়েছে। জাতীয় প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে এই অনুষ্ঠান চলার মাঝেই হামলা হয়৷

হামলাকারীরা মাঠে ঢুকতে না পেরে দূর থেকে গুলি ছুঁড়তে শুরু করে৷ রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন সেনা কর্মীরা৷ ঘটনার জেরে ইরানে জারি হয়েছে বিশেষ সতর্কতা৷ রাজধানী তেহরান সহ সর্বত্র সেনা কুচকাওয়াজ চলেছে৷ সেখানেও এই হামলার খবর ছড়িয়ে পড়েছে৷

প্রসঙ্গত বলা যেতে পারে, ২০১৭ সালের ৭ জুন তেহরানে ইরানি পার্লামেন্ট মজলিশে জঙ্গি হামলা হয়৷ সেই ঘটনায় মোট ২৩ জনের মৃত্যু হয়৷ এদের মধ্যে ৫ জন ছিল জঙ্গি৷ তারপরেই এমন বড়সড় জঙ্গি হামলা হল শনিবার৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top