News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষাব্যবস্থাকে নিজস্ব মতামত ব্যক্ত করার অধিকার দিতে হবে : রাহুল গান্ধী
Image

শিক্ষাব্যবস্থাকে নিজস্ব মতামত ব্যক্ত করার অধিকার দিতে হবে : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.) : ভারতীয় শিক্ষাব্যবস্থাকে নিজস্ব মতামত ব্যক্ত করার অধিকার দিতে হবে। শনিবার রাজধানী দিল্লিতে শিক্ষাবিদদের সঙ্গে এক আলাপচারিতায় এমনই জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এদিন রাহুল গান্ধী বলেন, ভারতীয় শিক্ষাব্যবস্থাকে নিজস্ব মতামত ব্যক্ত করার অধিকার দিতে হবে। শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত থাকার মানুষদের বক্তব্যও আমাদের শোনা দরকার। দেশের কৌশলগত সম্পদের ক্ষেত্রে শিক্ষাব্যবস্থাকে বেশি অগ্রাধিকার দেওয়া উচিত। বর্তমানে দেশের শিক্ষাবিদরা চাপে রয়েছে। তাদেরকে হুমকির মুখেও পড়তে হচ্ছে। কোনও বিশেষ আদর্শকে ভারতীয় শিক্ষাব্যবস্থার উপর জোর করে চাপিয়ে দেওয়া প্রবণতা দেখা যাচ্ছে। কয়েক শো কোটির দেশ কেবল মাত্র একটিমাত্র ধারণা দিয়ে চলতে পারে না।

রাহুল গান্ধী আরও বলেন, মোদীজি যখন ক্ষমতায় আসেন তখন এসপিজি-র মাথায় যে অফিসারকে বসানো হয়েছিল কিছু পরে সেই আমাকে বলেছিল যে এসপিজি থেকে সে বিদায় নিচ্ছে। রাহুল গান্ধী দাবি করেন, জনৈক এসপিজি আধিকারিকের কাছে আরএসএস ঘনিষ্ঠ অফিসারদের নিযুক্ত করার জন্য তার কাছে তালিকা দেওয়া হয়েছিল। যা তিনি খারিজ করে দিয়েছিলেন। সমস্ত সংগঠনগুলির মধ্যেই আরএসএস থাবা বসাতে চাইছে বলে জানান রাহুল গান্ধী। আরএসএস-এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ছুড়ে দিয়ে রাহুল গান্ধী বলেন, ‘মোহন ভাগবত বলছেন তিনি গোটা দেশকে গঠন করবে। তিনি কে যে দেশগঠন করবে। দেশ নিজে থেকেই নিজের মতো করে গড়ে উঠবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top