News Flash

  • Home
  • Uncategorized
  • তিন তালাক নিয়ে বহুদিন আগেই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল, ওডিশায় বার্তা প্রধানমন্ত্রীর
Image

তিন তালাক নিয়ে বহুদিন আগেই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল, ওডিশায় বার্তা প্রধানমন্ত্রীর

তালচের (ওডিশা), ২২ সেপ্টেম্বর (হি.স.): তিন তালাক এখন থেকে দণ্ডণীয় অপরাধ| সম্প্রতি তাত্ক্ষণিক তিন তালাক অর্ডিন্যান্সে সম্মতি জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা| কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে, এই সিদ্ধান্ত বহু দিন আগেই নেওয়ার প্রয়োজন ছিল| একদিনের সফরে শনিবার সকালেই ওডিশার রাজধানী ভুবনেশ্বরে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সেখান থেকে বিশেষ হেলিকপ্টারে চেপে ওডিশার তালচের উড়ে যান প্রধানমন্ত্রী| তালচের পৌঁছনোর পর পুষ্পস্তবক দিয়ে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক| এরপর তালচের-এ তালচের ফার্টিলাইজার প্ল্যান্ট-এর ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| তালচের ফার্টিলাইজার প্ল্যান্ট-এর ভিত্তিপ্রস্তর উন্মোচন করার পর জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কেন্দ্রে বিজেপি সরকার যখন ক্ষমতায় এসেছিল, সেই সময় থেকেই ফার্টিলাইজার প্ল্যান্টের কাজে গতি বাড়ানো হয়েছে|’ জনসভায় উপস্থিত মানুষজনের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা, ‘আমি আপনাদের নিশ্চিত করছি, ৩৬ মাসের মধ্যেই সম্পূর্ণ হবে তালচের ফার্টিলাইজার প্ল্যান্ট| আমি নিজেই উদ্বোধন করতে আসব|’ পাশাপাশি জনসভার সামনে উপস্থিত মানুষজনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, ‘পূর্বতন সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এদিনের জনসভা| বিপুল সংখ্যক মানুষের সমাগম ওডিশার জনগণের অনুভূতিকে চিত্রিত করছে|’
কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন প্রাপ্ত তিন তালাক অর্ডিন্যান্স প্রসঙ্গে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ‘মাত্র তিনদিন আগেই, কেন্দ্রীয় সরকার এমনই এক সিদ্ধান্ত নিয়েছে যা বহুদিন আগেই নেওয়ার প্রয়োজন ছিল| সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিন তালাক নিয়ে| তিন তালাক নিয়ে কেউই আলোচনা করতে রাজি ছিল না, প্রত্যেকেরই মনে ভোটে পরাজিত হওয়ার ভয় ছিল| এখন থেকে তিন তালাক অবৈধ ঘোষণা করা হয়েছে|’
কিছুদিন আগেই মহাত্মা গান্ধীর স্বচ্ছ ভারতের স্বপ্ন সফলের দিকে আরও এক পদক্ষেপ নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা| সূচনা হয়, ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের| শনিবার ওডিশা সফরে গিয়ে ওডিশাকে স্বচ্ছ করে তোলার আহ্বাণ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের প্রতি প্রধানমন্ত্রীর আর্জি, ‘স্বচ্ছতার দিক থেকে পিছিয়ে পড়বে ওডিশা, তাই মুখ্যমন্ত্রী নবীন বাবুকে আমি অনুরোধ করেছিলাম| কিন্তু, আজ আমি এখানে এসেছি| ওডিশায় পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দিতে নবীন বাবুকে আমি ফের অনুরোধ করছি| রাজ্যের মানুষের স্বাস্থ্যের জন্য পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দিন|’

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top