News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাক চালক খুন, উদ্ধার লাশ
Image

ট্রাক চালক খুন, উদ্ধার লাশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ রাতের আঁধারে দুষৃকতিদের আক্রমণে নৃশংসভাবে খুন হয়েছেন এক মিনি ট্রাক চালক৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার আমবাসায়৷

ঘটনার বিবরণে  প্রত্যক্ষদর্শী সঞ্জয় চাকমা জানান, বৃহস্পতিবার স্তানীয় সময় রাত একটা নাগাদ তিনি এবং সঞ্জিত সিনহা মালবাহী একটি মিনি ট্রাক নিয়ে আগরতলা থেকে ধলাই জেলার ছৈলেংটা যাচ্ছিলেন৷ গাড়িটি আমবাসা আসার পর একটি ছোট গাড়ি ৪৪ নম্বর জাতীয় সড়কের মধ্যে দাঁড়িয়ে তাঁদের গাড়ি থামিয়ে দেয় কয়েকজন লোক গাড়িতে উঠে তাঁদের মারতে থাকে৷ এইসময় সঞ্জয় চাকমা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়৷ সে পাশ্ববর্তী ডলুবাড়ি সিআরপিএফ ক্যাম্পে গিয়ে ঘটনার কথা জানায়৷ তখন সিআরপিএফ আমবাসা থানায় খবর দেয়৷ পুলিশ সঞ্জয়কে নিয়ে রাতে ঘটনাস্থলে যায়৷ ত্তুণি তাদের গাড়িটি পাওয়া গেলেও চালককে পাওয়া যায়নি৷শুক্রবার দুপুরে সঞ্জয়কে নিয়ে আবার তল্লাশি চালায় পুলিশ৷ রাস্তা থেকে দূরে জহগলে চালকের মৃতদেহ পা্যয়া যায়৷ মৃতের শরীরে রক্ত এবং আঘাতের চিহ্ণত রয়েছে৷

মৃতদেহ উদ্ধারের খবর শুনে ধলাই জেলার ডিএসপি রাজেশ্বর বর্ধন স্নিফার ডগ এবং ফরেন্সিক টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান৷ কুকুর কোনও ক্লু বের করতে পারেনি৷ তবে ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে কিছু তথ্য সংক্রহ করেছে৷ পুলিশ ময়না তদন্তের জন্য দেহটি মর্গে পাঠিয়েছে৷

আমবাসা থানার ওসি হিমাদ্রী সরকার জানিয়েছেন, পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ মৃতের বাড়ি কৈলাসহরে বলে জানা গেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top