News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় গ্রামবাসীর হাতে ধৃত বাংলাদেশী
Image

কদমতলায় গ্রামবাসীর হাতে ধৃত বাংলাদেশী

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২০ সেপ্ঢেম্বর৷৷ বৃহস্পতিবার ভোররাতে গ্রামবাসীদের হাতে আটক হয়েছে বাংলাদেশি এক নাগরিক৷ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে প্রবেশ করতে গিয়ে বিএসএফ এর তারা খেয়ে গ্রামে গা ঢাকা দেয় বাংলাদেশিটি৷ এখানে গ্রামবাসীদের হাতে ধডা পড়ে যায় সে৷ ঘঠনা উত্তর ত্রিপুরার কদমতলা থানা এলাকার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী তারকপুর গ্রামে ঘটেছে৷ ধৃত বাংলাদেশিকে বছর ৩৭ এর মহম্মদ ছানা মিয়া বলে পরিচয় পাওয়া গেছে৷ তার বাড়ি বাংলাদেশেড সিলেট জেলার মঙ্গলাবাজার থানা এলাকার বড়চক গ্রামে৷ ঘটনা বিবরণে জানা গেছে, সীমান্তবর্তী তারকপুর গ্রামে প্রতিরাতেই কোনও না কোনও বাড়িতে চোরের দল হানা দিয়ে গবাদি পশু নিয়ে পালিয়ে যায় বাংলাদেশে৷ গরু চোরের হাত থেকে রক্ষা পেতে সম্প্রতি গ্রামের মানুুষ পালা করে রাতে পাহারা দেন৷ গতকাল রাতেও গ্রাম প্রহরা দিচ্ছিলেন কয়েকজন৷ ইত্যবসরে গরু চোর ভেবে প্রহরীরা এক ব্যক্তিকে আটক করে বেধে রাখেন৷ গ্রামে মানুষের জেরায় সে তাকে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বলে স্বীকার করে৷

আজ সকালে খবর পেয়ে কদমতলা থানার পুলিশ এসে ধৃত বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে৷ পুলিশের জেরায় সে বলেছে, স্থানীয় এক দালাল জনৈক ইয়াসিন আলিকে আড়াই হাজার টাকা দিয়ে সে ভারত ভূখণ্ডে প্রবেশ করেছিল৷ ওই আড়াই হাজারের মধ্যে একটা অংশ বিএসএফকেও বখরা হিসেবে দিতে হয়েছে৷ বখরার ভাগিদার হিসেবে জড়িয়েছে বিএসএফের আইবি এইচআর বিষ্ণোইয়ের নাম৷

এদিকে তারকপুর সীমান্তে নিয়োজিত বিএসএফ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামে মানুুষজনও৷ তাঁরাও খোলাখুলি অভিযোগ তুলেছেন বিএসএফ অফিসার বিষ্ণোইয়ের বিরুদ্ধে৷ গ্রামের ক্ষুদ্ধ বাসিন্দারা বলেন, বিষ্ণোই এর আগে রাণিবাড়ি ক্যাম্পে ছিলেন৷ সেখানেও তার বিরুদ্ধে গরু চুরি ও পাচারকারীদের সঙ্গে দমরমের অভিযোগ উঠেছিল৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top