News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি অধিবেশনে রিয়াং জনজাতিদের কাস্টমারি আইন বিল গৃহীত
Image

এডিসি অধিবেশনে রিয়াং জনজাতিদের কাস্টমারি আইন বিল গৃহীত

নিজস্ব প্রতিনিধি, খুমুলুঙ, ২০ সেপ্ঢেম্বর৷৷  এডিসির অধিবেশনে রিয়াং (ব্রু) জনজাতিদের কাস্টমারী আইন বিল ২০১৮ বিস্তৃত আলোচনার পর সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়৷ উল্লেখ্য, এই বিল সভায় আলোচনার জন্য পেশ করেন মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা৷ আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্য নির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা বলেন, এডিসি এলাকার সব জনগোষ্ঠীদের সামাজিক রীতিনীতিকে সম্মান জানানো হয়৷ তিনি বলেন, প্রত্যেক জনগোষ্ঠীদের নিজস্ব ভাষা, কৃষ্টি, সংসৃকতি ও সামাজিক রীতিনীতি বিশ্বায়নের ফলে যাতে হারিয়ে না যায় সেই লক্ষ্যে রক্ষা করার জন্য জোর দেওয়া হচ্ছে৷ তিনি জানান রিয়াং (ব্রু) জনজাতিদের কাস্টমারি আইনে ১৩৮ টি ধারা ও ১৮টি অধ্যায় রয়েছে৷ তিনি বলেন, পরস্পর পরস্পরের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করে এগিয়ে যেতে  হবে৷ তিনি বলেন, এই  বন্ধন হচ্ছে আমাদের রাজ্যের চিরাচরিত৷ ত্রিপুরা রাজ্য হচ্ছে রাজ আমল থেকে সর্বধমের মিল রয়েছে৷ এই মিলনকে আরও মজবুত করতে সকলের প্রতি তিনি আহ্বান রাখেন৷ তিনি জানান, সব জনগোষ্ঠীদের সম্মান জানিয়ে সব জনগোষ্ঠীদের মূর্তি খুমুলুঙ মিউজিয়ামে স্থাপন করা হয়৷ একে আরও উন্নয়ন করার লক্ষ্যে দ্রুত কাজ করা হচ্ছে৷ এতে ব্যয় ধরা রয়েছে ৩ কোটি৷ মুখ্যনির্বাহী সদস্য শ্রীদেববর্মা ভাষণ দানকালে আক্ষেপ প্রকাশ করে জানান, বিজেপি’র একমাত্র সদস্য     জয়কিশোর জমাতিয়া বিলটি পাশ করার সময় উপস্থিত ছিলেন না৷

এই বিলকে পূর্ণ সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন সমবায় দপ্তরের নির্বাহী সদস্য ধীরেন্দ্র রিয়াং, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের নির্বাহী সদস্য জয়বাহাদুর জমাতিয়া, শিক্ষা দপ্তরের নির্বাহীস সদস্য রাজেন্দ্র রিয়াং, তথ্য, সংসৃকতি ও পর্যটন দপ্তরের নির্বাহী সদস্য পরীক্ষিত মুড়া সিং, সদস্যা মায়ারানী দেববর্মা, মধুমতী দেববর্মা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top