News Flash

  • Home
  • Uncategorized
  • রাফাল নিয়ে দেশকে ভুল পথে চালিত করছেন প্রতিরক্ষামন্ত্রী : মনীশ তিওয়ারি
Image

রাফাল নিয়ে দেশকে ভুল পথে চালিত করছেন প্রতিরক্ষামন্ত্রী : মনীশ তিওয়ারি

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): রাফাল নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে তরজা অব্যাহত। নিন্দায় সরব কংগ্রেস। রাফাল নিয়ে দেশকে ভুল পথে চালিত করছেন প্রতিরক্ষামন্ত্রী বলে অভিযোগ করলেন কংগ্রেস মুখোপাত্র মনীশ তিওয়ারি। সম্প্রতি প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারমণ জানিয়েছিলেন, রাফাল তৈরি করার মতো পরিকাঠামো হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটিড (হ্যাল)-এর নেই। প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যকে হাতিয়ার করে রাজনৈতিক ফায়দা তুলতে নেমে পড়েছে কংগ্রেস। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে এমন ধরণের মন্তব্য করার জন্য প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছিলেন রাহুল গান্ধী। এবার সেই একই ইস্যুতে সরব হলেন কংগ্রেস মুখপাত্র মনীশ তিওয়ারি। তিনি জানিয়েছেন, এমন ধরণের মন্তব্য করে প্রতিরক্ষামন্ত্রী দেশকে ভুল পথে চালিত করছেন। অবিলম্বে প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত।

বুধবার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছিলেন ১২৬টি রাফাল যুদ্ধবিমানের জন্য তৎকালীন ইউপিএ সরকার যে চুক্তিটি করেছিল তা বাতিল করা হয়েছিল কারণ ভারতে ১০৮টি রাফাল যুদ্ধবিমানের তৈরি করার কোনও প্রস্তাব চুক্তিটিতে ছিল না। যদিও হ্যালের প্রাক্তন কর্তা টি এস বালু জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী সঠিক কথা বলেননি। হ্যালের সঙ্গে ডাসসলট কোম্পানির মধ্যে যে চুক্তি হয়েছিল তার নথি সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন এখানে দুই কোম্পানির মধ্যে চুক্তি হওয়ার পরেও কেনও হ্যালকে বাদ দেওয়া হল। এর থেকেই স্পষ্ট প্রতিরক্ষামন্ত্রী অসত্য কথা বলছেন। অবিলম্বে তার পদত্যাগ আমরা দাবি করছি।’ মনীশ তিওয়ারি আরও বলেন, অবিলম্বে আমরা প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি। পাশাপাশি বড় ধরণের দুর্নীতি রয়েছে এই চুক্তিতে তার জন্য আমরা যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে গোটা ব্যবপারটার তদন্তের দাবি জানাচ্ছি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top