News Flash

  • Home
  • Uncategorized
  • গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, উত্তর প্রদেশে মহিলা-সহ মৃত্যু চারজনের
Image

গভীর রাতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, উত্তর প্রদেশে মহিলা-সহ মৃত্যু চারজনের

গোণ্ডা (উত্তর প্রদেশ), ২০ সেপ্টেম্বর (হি.স.): গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা, উত্তর প্রদেশের গোণ্ডা জেলায় অকালেই মৃত্যু হল একজন মহিলা-সহ চারজনের| ভয়াবহ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর পাশাপাশি কমবেশি আহত হয়েছেন আরও ৮ জন| বুধবার গভীর রাতে পথ দুর্ঘটনাটি ঘটেছে গোণ্ডা জেলার পরসপুর থানার অন্তর্গত বেলমাথার গ্রামের সন্নিকটে| দুর্ঘটনায় নিহতদের নাম হল, মন্নু (৫৫), শেরু (২২), গোল্ডি (৩২) এবং সরস্বতী সিং (৪৬) নামে একজন মহিলার|

পুলিশ সুপার লাল্লান সিং জানিয়েছেন, বুধবার গভীর রাতে পরসপুর থানার অন্তর্গত বেলমাথার গ্রামের সন্নিকটে মিনি-ট্রাক এবং জীপের মুখোমুখি সংঘর্ষ হয়| সেই সময় রাস্তা থেকে যাচ্ছিল একটি মোটরবাইক, মিনি-ট্রাক এবং জীপের মুখোমুখি সংঘর্ষের জেরে দুর্ঘটনার কবলে পড়ে একটি মোটরবাইকও| দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোটরবাইকের আরোহী মন্নু (৫৫) ও শেরু (২২)-র| এছাড়াও প্রাণ হারিয়েছেন জীপের চালক গোল্ডি (৩২) এবং সরস্বতী সিং (৪৬) নামে একজন মহিলার| কমবেশি আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top