News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যবিত্তের জন্য সুখবর, পিপিএফ-সহ একাধিক সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়াল কেন্দ্র
Image

মধ্যবিত্তের জন্য সুখবর, পিপিএফ-সহ একাধিক সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়াল কেন্দ্র

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (হি.স.): মধ্যবিত্তের জন্য সুখবর| পাবলিক প্রফিডেন্ট ফান্ড (পিপিএফ)-সহ একাধিক সঞ্চয় প্রকল্পে সুদের হার বাড়াল কেন্দ্রীয় সরকার| শারোদত্সব-সহ বিভিন্ন উত্সবের মরশুমের প্রাক্কালে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে খুশি দেশবাসী| বৃহস্পতিবার স্বল্প সঞ্চয় প্রকল্পের সুদ ০.৪ শতাংশ বাড়াল কেন্দ্র| তার ফলে পাবলিক প্রফিডেন্ট ফান্ড (পিপিএফ),ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি), কিষাণ বিকাশ পত্র (কেভিপি) এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের মতো প্রকল্পের সুদের হার খানিকটা বাড়ল|

অর্থমন্ত্রক সূত্রের খবর, ২০১৮-১৯ অর্থবর্ষের থার্ড কোয়ার্টারে অর্থাত্ ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর এই ত্রৈমাসিক সময়সীমায় স্বল্প সঞ্চয়ে সুদের হার ০.৪ শতাংশ বাড়ানো হচ্ছে|অর্থমন্ত্রকের ঘোষণা অনুযায়ী, এ বার পাবলিক প্রফিডেন্ট ফান্ড (পিপিএফ)-এ সুদের হার ৭.৬ শতাংশ বেড়ে হল ৮ শতাংশ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি)-এ ৭.৬ শতাংশ থেকে বেড়ে হল ৮ শতাংশ, কিষাণ বিকাশ পত্র (কেভিপি)-র সুদের হার ৭.৩ শতাংশ থেকে বেড়ে হল ৭.৭ শতাংশ এবং মেয়েদের জন্য সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্টের সুদের হার খানিকটা বেড়ে হল ৮.৫ শতাংশ| এর আগে ‘কিষাণ বিকাশ পত্র’ আগে ম্যাচিওর হতো ১১৮ মাসে| এখন তা ম্যাচিওর হবে ১১২ মাসে| তিন বছরের টার্ম ডিপোজিটে সুদের হার বাড়ছে ০.৩ শতাংশ|পাঁচ বছরের টার্ম ডিপোজিট, রেকারিং ও সিনিয়র সিটিজেন সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সুদের হার যথাক্রমে বেড়ে হচ্ছে ৭.৮, ৭.৩ ও ৮.৭ শতাংশ|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top