News Flash

  • Home
  • Uncategorized
  • শিলাছড়িতে কৃষি সহায়তা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির গোষ্ঠী কোন্দলে রণক্ষেত্র, ওসি সহ আহত অন্তত বার
Image

শিলাছড়িতে কৃষি সহায়তা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বিজেপির গোষ্ঠী কোন্দলে রণক্ষেত্র, ওসি সহ আহত অন্তত বার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ সেপ্ঢেম্বর৷৷ বিজেপির দুই গোষ্টির রক্তক্ষয়ী সংঘর্ষে শিলাছড়িতে ওসি সহ বেশ কয়েকজন আহত হয়েছেন৷ এদিন

রণক্ষেত্র শিলাছড়ির পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও টিএসআর৷

এখানে কৃষক বন্ধু অর্থাৎ কৃষি সহায়তা কেন্দ্রের উদ্বোধন ঘিরে উপস্থিত জনতা বিজেপি দলের দুই গোষ্টির মারপিটের ঘটনায় স্তম্ভিত হন এবং অনেকেই পালিয়ে প্রাণ বাঁচান৷ কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহরায় এই মারামারি ঘটনার কারণে নির্দ্ধারীত সময়ের পরে ভাঙ্গা হাটে ফিতা কাটেন ও বত্তৃণতা দেন৷

এই কৃষি সহায়তা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন৷ বিজেপি’র গোষ্টি লড়াইয়ে রণক্ষেত্রের চেহারা নেয় শিলাছড়ি৷ সংঘর্ষ থামাতে পুলিশ, টিএসআরকে সক্রিয় হতে হয়৷ ইট লাঠির আঘাতে রক্তাক্ত হন শিলাছড়ি থানার ওসি জয়ন্ত মালাকার সহ ১২ জন বিজেপি কর্মী৷ তাঁদেরকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়েছে৷ আহত হয়েছেন এসডিপিও মনিরাম চাকমাও৷ তবে, তাঁর অবস্থা এতটা গুরুতর নয়৷

নির্বাচনের আগেই সিপিএম দল থেকে বহিসৃকত মলয় দেওয়ান ও অন্য গেষ্টির মধ্যেই সংঘাতের সূত্রপাত৷ দলের ক্ষমতা দখল নিয়েই কার্য্যত সংঘাতের সূত্রপাত হয়েছে বলে খবর৷ একটি সরকারী অনুষ্ঠানস্থলে সহস্রাধিক লোকের উপস্থিতিতে বিজেপির এই নগ্ণ গোষ্টিকোন্দল সমালোচিত হয়েছে নানা মহলে৷ ভাঙ্গা হাটে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় ভাষণ দেন এবং ফিতা কেটে কৃষি সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন৷ তিনি অবশ্য দলের গোষ্টি কোন্দল রক্তাক্ত পরিস্থিতি, ওসি সহ আহতদের বিষয়ে কোনও মন্তব্য করেননি৷ তিনি স্থানীয় হাসপাতালে গিয়ে আহত শিলাছড়ি থানার ওসি জয়ন্ত মালাকারকে দেখে আসেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top