News Flash

  • Home
  • Uncategorized
  • দেহরাদূনের স্কুলে যৌন লালসার শিকার ছাত্রী, স্কুলকর্মী-সহ ছ’জনের বিচারবিভাগীয় হেফাজত
Image

দেহরাদূনের স্কুলে যৌন লালসার শিকার ছাত্রী, স্কুলকর্মী-সহ ছ’জনের বিচারবিভাগীয় হেফাজত

দেহরাদূন, ১৯ সেপ্টেম্বর (হি.স.): গত আগস্ট মাসে উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদূনের একটি বোর্ডিং স্কুলে যৌন লালসার শিকার হয়েছিলেন দশম শ্রেণির এক ছাত্রী| নক্কারজনক ওই ঘটনায় ইতিমধ্যেই তিনজন নাবালক-সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ| ধৃতদের মধ্যে ছ’জন প্রাপ্ত বয়স্ক, যথাক্রমে ওই বোর্ডিং স্কুলের পাঁচজন স্টাফ এবং একজন ছাত্র| এছাড়াও তিনজন নাবালককে গ্রেফতার করেছে পুলিশ| দশমশ্রেণির ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় ধৃত ছ’জন স্কুলকর্মী এবং প্রাপ্তবয়স্ক একজন ছাত্রকে ১৪ জনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে| পাশাপাশি তিনজন নাবালককে জুভেনাইল সংশোধনাগারে পাঠানো হয়েছে|

নক্কারজনক ঘটনাটি ঘটেছিল আগস্ট মাসের ১৪ তারিখ| নির‌্যাতিতা ওই ছাত্রী ও তাঁর দিদি দু’জনই হোস্টেলে থাকত| এই ঘটনায় স্কুলের ডিরেক্টর, সস্ত্রীক-অ্যাডমিনিস্ট্রেশন অফিসার এবং হোস্টেলের কেয়ারটেকার-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ| পাশাপাশি প্রাপ্তবয়স্ক একজন ছাত্র ও তিনজন নাবালককে গ্রেফতার করেছে পুলিশ| অভিযোগ, স্কুলের কর্মীরা ঘটনার কথা জেনেও চেপে যান|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top