News Flash

  • Home
  • Uncategorized
  • তিন তালাক এবার থেকে দণ্ডনীয় অপরাধ, অর্ডিন্যান্সে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার
Image

তিন তালাক এবার থেকে দণ্ডনীয় অপরাধ, অর্ডিন্যান্সে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স.): তিন তালাক এবার থেকে দণ্ডনীয় অপরাধ| অবশেষে অর্ডিন্যান্সে সম্মতি জানাল কেন্দ্রীয় মন্ত্রিসভা| কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, তিন তালাককে দণ্ডনীয় অপরাধ মেনে নিয়ে অর্ডিন্যান্সে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা| গত বছরের আগস্ট মাসে তিন তালাক পদ্ধতিতে মুসলমান দম্পতির মধ্যে বিবাহবিচ্ছেদকে ‘অবৈধ’ বলে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট| সংসদের শীতকালীন অধিবেশনে লোকসভাতে তিন তালাক বিল পাশ হয়ে গেলেও, রাজ্যসভাতে এই বিল আটকে যায়| যথেষ্ট সংখ্যক সংখ্যা না থাকায় রাজ্যসভাতে এই বিল পাশ করাতে পারেনি কেন্দ্রীয় সরকার| অবশেষে তিন তালাক অর্ডিন্যান্সে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা| এই অর্ডিন্যান্সে রাষ্ট্রপতি সই করে দিলেই তিন তালাক দণ্ডণীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে|

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেছেন, ‘তিন তালাক অর্ডিন্যান্সে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা|’ বিরোধী দলগুলি তিন তালাক বিলের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি জানিয়েছিল| বিলটিতে তিনটি সংশোধনী আনা হলেও, বিরোধীরা বিলটিকে সমর্থন করার ব্যাপারে উদ্যোগী হয়নি| রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন, ‘আমরা বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের সঙ্গে কথা বলেছিলাম| তিনি বলেছিলেন কথা বলে দেখবেন| কিন্তু, কোনও সাড়া পাওয়া যায়নি| তিন তালাক নিয়ে এত অভিযোগ এসেছে যে অপেক্ষা করা আর সম্ভব নয়|’ একই সঙ্গে ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীরও নিন্দা করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ| তাঁর কথায়, শুধুমাত্র ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য বর্বর-অমানবিক তিন তালাক বিল-এর বিষয়ে উদ্যোগী হননি তিনি, একজন মহিলা নেত্রী হওয়া সত্ত্বেও| অর্ডিন্যান্স অনুযায়ী, তিন তালাক যাঁকে দেওয়া হয়েছে তিনি বা রক্তের সম্পর্ক আছে এমন আত্মীয়রাই শুধুমাত্র এফআইআর করতে পারবেন| আর ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সমঝোতা বা মামলা তুলে নেওয়ার সংস্থানও রাখা হয়েছে সংশোধিত বিলে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top