News Flash

  • Home
  • Uncategorized
  • যোগেন্দ্রনগর রেল স্টেশনে নকল বিলেতি মদ সহ গ্রেপ্তার এক ব্যক্তি
Image

যোগেন্দ্রনগর রেল স্টেশনে নকল বিলেতি মদ সহ গ্রেপ্তার এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে নেশা কারবারীদের ধরপাকড় তীব্রতর করে তুলেছে পুলিশ৷ প্রতিদিন কোথাও না কোথাও প্রচুর পরিমাণে ফেন্সিডিল, কোরেক্স, গাঁজা, বিলেতি মদ ইত্যাদি নেশা সামগ্রী উদ্ধার করা হচ্ছে৷ সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত অভিযান চালিযে নকল বিলেতি মদ কারবারের সাথে জড়িত এক নেশা কারবারীকে গ্রেপ্তার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ৷ যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে প্রচুর পরিমাণে নকল বিলেতি মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পূর্ব থানায় নিয়ে এসেছে পুলিশ৷ গোপন খবরের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালিয়েছে বলে জানা গেছে৷ ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত ছিল৷ বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ৷ পুলিশ আশা করছে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তথ্য পাওয়া যাবে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top