News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হত্যার ষড়যন্ত্র করছে আন্তর্জাতিক নেশা কারবারীরা ঃ বিজেপি
Image

মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হত্যার ষড়যন্ত্র করছে আন্তর্জাতিক নেশা কারবারীরা ঃ বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে হত্যার ছক কষেছে আন্তর্জাকি নেশা কারবারিরা৷ কেন্দ্রীয় গোয়েন্দারা এই তথ্য ফাঁস করে দিয়েছেন৷ আন্তর্জাতিক নেশা কারবারীদের সঙ্গে রাজ্যের শীর্ষ ড্রাগস মাফিয়ারাও জড়িত বলে তথ্য পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা৷ মায়ানমারে বসে এক চক্রান্ত রচনা হয়েছে গোয়েন্দা তথ্যে তা প্রকাশ৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন বিজেপি বিধায়ক রতন চক্রবর্তী৷

তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে মুখ্যমন্ত্রীকে হত্যার পরিকল্পনার বিষয়টি রাজ্যকে জানানো হয়েছে৷ তিনি জানান, সম্প্রতি রাজ্যে নেশাবিরোধী অভিযানে যে সাফল্য অর্জন করেছে রাজ্য সরকার তারই ফলস্বরূপ আন্তর্জাতিক নেশা কারবারিরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে একজোট হয়েছে৷ মায়ানমারের রাজধানীতে বসে নেশা কারবারীরা বৈঠক করেছেন, এমন রিপোর্ট গোয়েন্দার হাতে এসেছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে রাজ্যকে সতর্ক করেছে৷ সে মোতাবেক প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হবে বলে জানা গেছে৷ বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা প্রতীমা ভৌমিক জানিয়েছেন, পুলিশ সুপার সিকিউরিটি গোয়েন্দা রিপোর্টের বিষয়টি তাঁকে বলেছেন৷ উল্লেখ্য, নতুন সরকার ক্ষমতায় আসার পর নেশা কারবারীদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য৷ বহু হেক্টর গাঁজার খেত নষ্ট করে দেওয়া হয়েছে৷ প্রতিদিন ধরা পড়ছে নেশার টেবলেট, হেরোইন, ব্রাউনসুগার, গাঁজা, কোরেক্স ইত্যাদি৷ একই সঙ্গে মুখ্যমন্ত্রীর নির্দেশে চলছে নেশা কারবারীদের ধরপাকড়৷ যার জেরে এ ধরনের ষড়যন্ত্র বলে মনে করছে বিজেপি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top