News Flash

  • Home
  • Uncategorized
  • গান্ধীগ্রামে জঙ্গলে উদ্ধার যুবকের ঝুলন্ত মৃতদেহ, রেশমবাগানে বৃদ্ধের মৃত্যু রহস্যজনকভাবে
Image

গান্ধীগ্রামে জঙ্গলে উদ্ধার যুবকের ঝুলন্ত মৃতদেহ, রেশমবাগানে বৃদ্ধের মৃত্যু রহস্যজনকভাবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ জঙ্গল থেকে উদ্ধার হয়েছে জনৈক যুবকের অস্বাভাবিক মৃতদেহ৷ মৃত যুবকের নাম প্রসেনজিৎ আচার্য৷ বয়স আঠারো৷ পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মৃতদেহে বেশ কিছু আঘাতের চিহ্ণ রয়েছে৷ ঘটনার বিবরণে জানা গিয়েছে, বিশ্বকর্মী পূজার রাতে রাজধানীর শহরতলীতে এই যুবক খুন হয়েছেন৷ যুবকের নাম প্রসেনজিৎ আচার্য৷ তাঁর বাড়ি গান্ধীগ্রাম পশ্চিমপাড়ায়৷ মঙ্গলবার সকালে গান্ধীগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এক জঙ্গলে স্থানীয় লোকজন কাজ করতে গিয়ে একটি গাছে প্রসেনজিৎ আচার্যের মৃতদেহ ঝুলে থাকতে দেখে সাথে সাথে পুলিশকে খবর দেন৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷ পুলিশ গিয়ে গাছ থেকে মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য তা পাঠিয়ে দেয়৷ পুলিশ জানিয়েছে, যুবকের দেহ একটি রাবার বাগানের গাছে ঝুলিয়ে রাখা ছিল৷ পুলিশের ধারণা তাঁকে অন্য জায়গায় খুন করে রাবার বাগানে গাছের ডালে ঢুলিয়ে গেছে আততায়ীরা৷ পুলিশ তদন্ত শুরু করেছে৷ তবে, পুলিশ নিশ্চিত এটি একটি হত্যাকান্ড৷ আত্মহত্যা নয়৷

এদিকে, রহস্যজনক ভাবে জনৈক বৃদ্ধের মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তির নাম রাজেন্দ্র সরকার৷ বয়স পঁচাত্তর৷ ঘটনাটি ঘটেছে রেশমবাগান এলাকায়৷ জানা গিয়েছে, রেশমবাগান এলাকায় একটি পুকুরে বৃদ্ধের মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী খানিকটা ভয় পেয়ে যান৷ তারপর পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুরের জল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ জানা গিয়েছে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এদিকে, এলাকবাসীর মতে ঘটনার পেছনে লুকিয়ে আছে অনেক রহস্য৷ মৃতের পরিবারও ঘটনা কীভাবে ঘটেছে তা নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে৷ এটি পরিকল্পিত হত্যাকান্ড নাকি নিছক দুর্ঘটনা এনিয়ে জনমনে প্রশ্ণ উঠেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top