News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সড়ক নির্মাণে আর্থিক অনিয়ম, প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায়ের অভিযোগকে ভিত্তিহীন বলল বিজেপি
Image

জাতীয় সড়ক নির্মাণে আর্থিক অনিয়ম, প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায়ের অভিযোগকে ভিত্তিহীন বলল বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায় জাতীয় সড়ক নির্মাণে ব্যাক অনিয়ম হয়েছে বলে অভিযোগ এনে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ির বিরুদ্ধে সিবিআই তদন্তের যে দাবী করেছিলেন এই প্রসঙ্গে রাজ্য সরকার এবং শাসক দল বিজেপি তীব্র প্রতিবাদ করেছে৷ কংগ্রেসের অভিযোগের খন্ডন করেছেন বিজেপি রাজ্য কমিটি৷ অন্যদিকে, রাজ্য সরকারের তরফ থেকে এক প্রেস রিলিজে গোপাল রায়ের অভিযোগের প্রেক্ষিতে বিস্তারিত তথ্য দিয়েছে৷ প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে, ১৭ সেপ্ঢেম্বব বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রাক্তন বিধায়ক গোপাল চন্দ্র রায় সাংবাদিক সম্মেলনে ১০ হাজার কোটি টাকার ৯৯৫৯১ কিমি জাতীয় সড়কের কাজের বরাত সমস্ত রকমের নিয়ম নীতি লঙ্ঘন করে এন এইচ আই ডি সি এল কে পাইয়ে দেওয়া নিয়ে  যে অভিযোগ করেছেন তার প্রতি দৃষ্টি আকৃষ্ট হয়েছে৷ অভিযোগগুলির ভিত্তিহীন৷ বোধগম্যহীনতার কারণে অভিযোগগুলি উত্থাপন করা হয়েছে বলে মনে হচ্ছে এবং তা সত্য থেকে অনেক দূরে৷ প্রকৃত ঘটনা এখানে পর্যায়ক্রমে দেওয়া হলো৷

জাতীয় সড়কগুলির উন্নয়ন এবং রক্ষণাক্ষেণ করা ভারত সরকারের রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়েজ মন্ত্রকের দায়িত্ব৷ রাজ্য সরকারের নয়৷ এজন্য কেন্দ্রীয় রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়েজ দপ্তর জাতীয় সড়কগুলির জন্য এন এই এ আই, এন এইচ আই ডি সি, রাজ্য পি ডব্লিউ ডি বা অন্য কোনও এজেন্সিকে যাকেই মন্ত্রক উপযুক্ত বলে মনে করে তাকে দায়িত্ব দেয়৷

এন এইচ আই ডি সি এল কোনও ঠিকাদার সংস্থা নয়, জাতীয় সড়কগুলির উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রীয় রোড ট্রান্সপোর্ট এন্ড হাইওয়েজ নিযুক্ত একটি সংস্থা৷ উত্তর পূর্ব এবং সীমান্ত এলাকায় জাতীয় সড়কগুলির উন্নয়নের জন্য বিশেষভাবে এন এইচ আই ডি সি এল কে দায়িত্ব দেওয়া হয়েছে৷ বর্তমানে এন এইচ আই ডি এস এল কেন্দ্রীয় আর টি এইচ এর হয়ে আন্দামান ও নিকোবর, অরুণাচল প্রদেশ, আসাম, হিমাচলপ্রদেশ, জম্মুও কাশ্মীর, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ এবং নেপালে কাজ করছে৷

এখন পর্যন্ত এন এইচ আই ডি সি এল এন এই ৮ (আমতলি-সাব্রুম সেকশন)ষ এন এই – ৪৪ এ (মনু-সিংলুম সেকশন) এন এইচ ২০৮ (কুমারঘাট থেকে সাব্রুম ভায়া কৈলাসহ, খোয়াই, অমরপুর এই এইচ ২০৮-এ (কৈলাসহর থেকে কুর্তি সেতু) এবং এন এইচ ২০৮ বি (খোয়াই থেকে আগরতলা) সড়ক চওড়া করা ও উন্নয়নে কাজ করে আসছে৷ যার মোট  দৈর্ঘ্য ৬২০৯১ কিলোমিটার৷ সঙ্গে রয়েছে এন এইচ ৮ এবং আমতলি সাব্রুম সেকশন (১৪৬৬৬) এবং এনএইচ ২০৮ এর কুমারঘাট কৈলাসহর সেকশন রাস্তার বর্তমান এলাইনমেন্ট মেন্টেনেন্স করার কাজও৷

গেজেট অব ইন্ডিয়াতে ১৭-০৭-২০১৮ এবং ২০-০৮-২০১৮ তে প্রকাশিত নোটিফিকেশনে এনএইচআইডিএসএল কে এন এইচ – ৮ আগরতলা বাইপাস এবং এনএইচ ১০৮ এ উল্লিখিত রাজ্যের সব জাতীয় সড়কের মেন্টেনেন্সের দায়িত্বও দেওয়া হয়েছে৷ এনএইচআিিডসিএল আর ডিএন্ডএইচ মন্ত্রকের এজেন্সি হওয়ায় সংবাদপত্রে প্রকাশিত বিতর্ক মিথ্যা এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা৷

জাতীয় সড়কগুলির রক্ষণাবেক্ষণের জন্য রাজ্য পূর্ত দপ্তরকে এখন পর্যন্ত যে অর্থ দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয়৷ তাই পি ডব্লিউ ডি ডিভিশনের পক্ষে সব জাতীয় সড়ক সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে৷ এনএইচআইডিসিএল কে জাতীয় সড়কগুলির দায়িত্ব দেওয়ার কেন্দ্রীয় সরকার থেকে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা এবং জাতীয় সড়কগুলি রক্ষণাবেক্ষণ করা তাদেরই দায়িত্ব৷ রাজ্যের স্বার্থে কেন্দ্রীয় সরকার এবং তার এজেন্সি মানে এনএইচআইডিসিএল কে রাজ্যের জাতীয় সড়কগুলির উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণে সরাসরি দায়িত্ব নিয়েছে৷

প্রাক্তন বিধায়ক কোনও ভিত্তি এবং সারমর্ম ছাড়া এসব অভিযোগ করেছেন৷ এসব অভিযোগ মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্ট এবং হাইওয়েজের সিদ্ধান্তকে অযথা প্রশ্ণের মুখে ফেলেছে যার সবটাই হলো রাজ্যের স্বার্থে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top