News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বোত্তরে পণ্য পরিবহনে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারে সায় বাংলাদেশের
Image

পূর্বোত্তরে পণ্য পরিবহনে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারে সায় বাংলাদেশের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্ঢেম্বর৷৷ বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারতে পণ্য পরিবহনে চুক্তির খসড়ায় অনুমোদন দিয়েছে হাসিনা মন্ত্রিসভা৷ গ্যাট নীতিমালা মেনে পণ্য পরিবহনের জন্য ভারতের কাছ থেকে শুল্ক বা কর ছাড়াও বন্দর উন্নয়নের মাসুল এবং পরিবহন খরচ নেবে বাংলাদেশ৷ বাংলাদেশী ট্রাকে চট্টগ্রাম বা মংলা বন্দর থেকে উত্তর-পূর্বের রাজ্যের চারটি চেকপোস্ট পর্যন্ত পণ্য পরিবহন করা হবে৷ তাতে, ত্রিপুরা সহ পূর্বোত্তর দারুণভাবে উপকৃত হবে বলেই আশা করা হচ্ছে৷

পূর্বোত্তরের রাজ্যগুলি থেকে দেশের মূল ভূখন্ডে সড়কপথে যাতায়াত অনেকটাই সময়ের প্রয়োজন হচ্ছে৷ বাংলাদেশের বন্দর ও ভূখন্ড ব্যবহার করে এই অঞ্চলে পণ্য পরিবহনের জন্য দিল্লি দীর্ঘদিন ধরে দরবার করে আসছে৷ পণ্য পরিবহনে ভারতের সাথে চুক্তিতে সায় দিয়েছে বাংলাদেশ সরকার৷ তাতে নেপাল ও ভূটান তাদের দেশে পণ্য দিয়ে যাওয়ার এই সুযোগ নিতে পারে৷

জানা গেছে, আপাতত ৫ বছর চুক্তির মেয়াদ থাকছে৷ ৬ মাসের নোটিশে যে কোনও দেশ তা খারিজ করতে পারবে৷ বাংলাদেশের ট্রাকেই এই পণ্য পরিবহন করা হবে এবং ভারতের কাছ থেকে পরিবহন খরচ ছাড়া কর ও শুল্ক দেওয়া হবে৷ চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে আগরতলা-আখাউড়া, ডাউকি-তামাবিল, সুতারকান্দি-শেওলা এবং বিবিরবাজার-শ্রীমন্তপুর চেকপোস্ট পর্যন্ত পণ্য পাঠানো হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top