News Flash

  • Home
  • Uncategorized
  • জামুইয়ে নকশালদের দৌরাত্ম্য, এসএসবি জওয়ানকে গুলি করে খুন
Image

জামুইয়ে নকশালদের দৌরাত্ম্য, এসএসবি জওয়ানকে গুলি করে খুন

জামুই (বিহার), ১৮ সেপ্টেম্বর (হি.স.): বিহারের জামুইয়ে সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর একজন জওয়ানকে গুলি করে হত্যা করল নকশালরা| সোমবার রাতে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জামুই জেলার বরহাট থানা এলাকায়| মঙ্গলবার সকালে এসএসবি জওয়ানে দেহ উদ্ধার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, বারহাট থানার অন্তর্গত পাণ্ডেয়টিকা গ্রামের বাসিন্দা হলেন পেশায় এসএসবি জওয়ান সিকন্দর যাদব| সশস্ত্র সীমা বল (এসএসবি)-র ৪৮ বি ব্যাটেলিয়নের সদস্য ছিলেন সিকন্দর, তাঁর পোস্টিং ছিল জয়নগরে| গত ১৫ সেপ্টেম্বর ছুটি নিয়ে বাড়িতে বেড়াতে এসেছিলেন সিকন্দর| এসএসবি জওয়ানের পরিজনরা জানিয়েছেন, সোমবার রাতে নকশালদের পোশাক পরিহিত দু’জন সন্দেহভাজন বাড়ির বাইরে দাঁড়িয়ে সিকন্দরকে ডাকতে শুরু করে| ওই দু’জন সন্দেহভাজনের ডাক শুনে বাড়ির বাইরে বেরোতেই সিকন্দরের হাত বেঁধে ফেলে তারা| এরপর বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে গিয়ে সিকন্দরকে গুলি করে হত্যা করে নকশালরা| মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে সিকন্দরের গুলিবিদ্ধ-রক্তাক্ত দেহ উদ্ধার করেছে পুলিশ| কি কারণে খুন করা হল এসএসবি জওয়ানকে, তা তদন্ত করে দেখছে পুলিশ|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top