News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যভিত্তিক হাম-রুবেলা টিকাকরণ অভিযানের সূচনা
Image

রাজ্যভিত্তিক হাম-রুবেলা টিকাকরণ অভিযানের সূচনা

আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে হাম-রুবেলা টিকাকরণ অভিযানের সূচনা আজ থেকে শুরু হয়েছে৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে হলিক্রস সুকলে রাজ্যভিত্তিক টিকাককরণ অভিযানের সূচনা হ য়৷ এর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ৷ উদ্বোধনী ভ াষণে তিনি বলেন, রাজ্যে আজ থেকে চার সপ্তাহব্যাপী অভি যানের মাধ্যমে হাম-রুবেলা ভাইরাসের বিরুদ্ধে শুরু  হচ্ছে যুদ্ধ৷ তিনি  এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এই ব াইরারে বিরুদ্ধে যুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে শামিল হ্যয়ার আহ্বান জানিয়ে বে নল, নবজাতক ও গর্ভবতী মায়েদের জন্য এই ভাইরাস খুবই মারাত্মক৷ তাই এর প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে  হবে৷ এই টিকাকরণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির ভ াষণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর  বলেছেন, সব সমস্যার সমাধান হয় সুস্বাস্থ্য ও সুশিক্ষার দ্বারা৷ বামী ি ববেকানন্দ বলেছেন, সুস্থ দেহ ও সবল মস্তিষ্কই পারে একজন প্রকৃত মানুষ তৈরি করতে৷ এখন শিক্ষার অগ্রগতির সাথে সাথে মানুষের চেতনা বৃদ্ধি পেয়েছে৷ তিনি বলেন, প্রকৃতি সচেতনতাই একটা সুস্থ সবল জাতি গঠন করতে সক্ষম হয়৷ সেই সাথে সেই জাতির দেশ হয় সমৃদ্ধশালী৷

অনুষ্ঠানে হাম ও রুবেলা ভাইরাসের বিভিন্ন টিকার বিষয়ে আলোচনা করেন এন এইচ এম-র এম ডি ডা শৈলেশ কুমার যাদব, বিধায়ক সুশান্ত চৌধুরী, স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক এবং সবাস্থ্য অধিকর্তা ডা জে কে দেববর্মা৷ স্বাগত ভাষণ দেন হলিক্রস সুকলের ফাদার ববি জন৷ সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন পশ্চিম জেলার সিএমও ডা মৌসুমী সরকার৷ উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের ১৫ বছরের নীচের বয়সী ছাত্রছাত্রীদের টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়৷ উল্লেখ্য আজ সকালে আগরতলা নন্দননগরস্থিত ডন বসকো সুকলের শিশু এবং বালক-বালিকাদেরও হ াম-রুবেলা ভাইরাসের প্রতিষেধক টিকা দেওয়া হয়েছে৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়, সারা রাজ্যে চার সপ্তাহে ১০ লক্ষ শিশু ও বালক বালিকাকে এই টিকা দেওয়া হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top